কচুয়ায় অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের দক্ষিণ নলুয়া মজুমদার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে

2026-08-07T08:54:20+00:00
2026-08-07T08:54:20+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কচুয়ায় অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৫৪ এএম 
বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে প্রবাসীর ঘর পুড়ে ছাই। ছবি : সময়ের আলো
চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের দক্ষিণ নলুয়া মজুমদার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুবাই প্রবাসী মো. পলাশের বসতঘরসহ ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মো. পলাশ নলুয়া গ্রামের বাসিন্দা মো. চাঁদ মিয়ার ছেলে।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে বসতঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, পাসপোর্ট, প্রয়োজনীয় নথি ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায়।


পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের কষ্টার্জিত উপার্জনে গড়ে তোলা সংসারের প্রায় সবকিছুই আগুনে ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে বিদেশে কর্মরত পলাশের পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই পুরো ঘরটি পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সময়ের আলো/জোই


  বিষয়:   কচুয়ায় অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: