চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার

2026-08-07T09:38:47+00:00
2026-08-07T09:38:47+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:৩৮ এএম 
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত নগরীর চশমা হিলের বাসভবনে হামলা চালায়। পরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। 

এই বাসভবনটি প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাড়ি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর নিরাপত্তা কর্মী ছাড়া বাসায় কেউ থাকে না।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে হামলার খবর পেয়েছি। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনা তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন ধরানোর চেষ্টা করে। পরে পাইপলাইনে আগুন ধরে। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

সময়ের আলো/জোই

  বিষয়:   চট্টগ্রাম  শিক্ষামন্ত্রী  নওফেল  বাসায় হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: