ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ফের দুর্ঘটনা। ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে লাইনচ্যুত হয় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি। এতে

2026-08-07T10:35:42+00:00
2026-08-07T12:25:24+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:৩৫ এএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ১২:২৫ পিএম
শুক্রবার ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ছবি : সময়ের আলো
ঢাকা-ময়মনসিংহ রেলপথে ফের দুর্ঘটনা। ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে লাইনচ্যুত হয় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি। এতে রুটটিতে সকাল থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় বিকট শব্দে কেঁপে ওঠে ট্রেনটি। মুহূর্তেই ইঞ্জিনের পেছনের ৪টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

দুর্ঘটনার কারণে গফরগাঁও শিবগঞ্জ রোডের ভালুকা-গফরগাঁও সড়কপথেও যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ের উদ্ধারকারী দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।

রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।


এই রুটে চলাচলকারী আন্তঃনগর ও কমিউটার ট্রেনগুলোর সময়সূচিতে বড় ধরনের বিলম্ব ও পরিবর্তন আসতে পারে। যাত্রীদের বিকল্প সড়ক পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে রেলওয়ের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করবে বলে জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ এবং গফরগাঁও ও ভালুকা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জামালপুর কমিউটার, ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের ঠিক আগমুহূর্তে ট্রেনের সামনের অংশের একটি পাওয়ার কার ও তিনটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য দ্রুত রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গফরগাঁও  ট্রেন  বগি  লাইনচ্যুত  সময়ের আলো  ময়মনসিংহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: