আমদানিকৃত নয়, নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তিতেই সামরিক শ্রেষ্ঠত্ব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আমদানিকৃত প্রযুক্তির ওপর নির্ভরশীল অস্ত্রের চেয়ে নিজেদের গবেষণায় উদ্ভাবিত সমরাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী এবং উন্নত বলে সম্প্রতি

2026-08-07T14:58:48+00:00
2026-08-07T14:58:48+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আমদানিকৃত নয়, নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তিতেই সামরিক শ্রেষ্ঠত্ব ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:৫৮ পিএম 
ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা। সংগৃহীত ছবি
আমদানিকৃত প্রযুক্তির ওপর নির্ভরশীল অস্ত্রের চেয়ে নিজেদের গবেষণায় উদ্ভাবিত সমরাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী এবং উন্নত বলে সম্প্রতি দাবি করেছেন ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা। 

সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই বার্তার সূত্র ধরে ইরানি সংবাদমাধ্যম পার্সটুড জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যেসব দেশ এখনো অন্য রাষ্ট্রের সামরিক প্রযুক্তির ওপর ভর করে নিজেদের শক্তি জাহির করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের প্রতি কড়া বার্তা দিয়েছেন এই ইরানি জেনারেল। তার মতে, খুব দ্রুতই সেই দেশগুলো উপলব্ধি করতে পারবে যে ইরানের নিজস্ব প্রযুক্তির সমরাস্ত্র এই অঞ্চলের যেকোনো সামরিক কাঠামোর চেয়ে বহুগুণ বেশি সক্ষম ও আধুনিক।


বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটের কথা তুলে ধরে জেনারেল ইবনুর রেজা জানান, শত্রুপক্ষ বা বিরোধীদের সামরিক সক্ষমতা ও প্রভাব দিন দিন যে ফুরিয়ে আসছে, তার দৃশ্যমান লক্ষণগুলো এখন স্পষ্ট। তা ছাড়া, দেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের অভূতপূর্ব অগ্রগতির ফলে যেকোনো ধরনের আগ্রাসী হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত ও সক্ষম বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আমদানিকৃত  নিজস্ব  প্রতিরক্ষা  প্রযুক্তি  সামরিক শ্রেষ্ঠত্ব  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: