আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনিই একমাত্র পছন্দ : এএফএ সভাপতি

খেলা

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। জাতীয় দলের সঙ্গে সফল

2026-08-07T22:25:40+00:00
2026-08-07T22:34:26+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
খেলা
আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনিই একমাত্র পছন্দ : এএফএ সভাপতি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:২৫ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ১০:৩৪ পিএম
আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনিই ‘প্ল্যান এ, বি এবং সি’ । ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। জাতীয় দলের সঙ্গে সফল এই কোচের চুক্তি নবায়ন হবে কি না - তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দেশটির ফুটবলাঙ্গনে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া নিশ্চিত করেছেন, জাতীয় দলের ডাগআউটে স্কালোনিই তাদের একমাত্র ও প্রধান পছন্দ।

স্পোর্টস নেটওয়ার্ক 'টিওয়াইসি স্পোর্টস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এএফএ সভাপতি তাপিয়া জানান, স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে তিনি বেশ আশাবাদী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনিই তাদের "প্ল্যান এ, বি এবং সি"।

গত মাসে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে স্কালোনি জানিয়েছিলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত তিনি দায়িত্বে আছেন এবং এরপর হয়তো ইতি টানবেন। তবে স্কালোনির সেই অনিশ্চয়তার সুযোগে তাকে দায়িত্বে রেখে দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে এএফএ।


বিশ্বকাপ ফাইনালের হার প্রসঙ্গে তাপিয়া বলেন, "তিনি (স্কালোনি) কঠিন একটি মুহূর্তের মধ্য দিয়ে গেছেন। বড় ধাক্কা কাটিয়ে উঠতে সবারই নিজস্ব সময়ের প্রয়োজন হয়।" তিনি আরও জানান, স্কালোনির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও খোলামেলা আলোচনা চলছে এবং এর ইতিবাচক অগ্রগতিও হয়েছে। পুরো দেশ ও ফুটবল বোর্ড চায় স্কালোনি যেন তার দায়িত্বে বহাল থাকেন।

২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে আর্জেন্টিনা সোনালি সময় দেখেছে। তার হাত ধরে দুবার কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ফিনালিসিমা ট্রফি জেতে আলবিসেলেস্তেরা। সাফল্যমণ্ডিত এই যাত্রার কথা স্মরণ করে তাপিয়া বলেন, "জাতীয় দলের সঙ্গে দেশের মানুষ এমন আনন্দের সময় আগে কখনোই কাটায়নি। সম্ভবত আমার সভাপতি ক্যারিয়ারের সবচেয়ে বড় সফলতা ছিল যোগ্য অভিভাবক বেছে নেওয়া এবং তার ওপর পূর্ণ আস্থা রাখা।"

চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগে সেপ্টেম্বর ও নভেম্বর উইন্ডোতে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে মেসিবাহিনী।

এদিকে, ৩৯ বছর বয়সি অধিনায়ক লিওনেল মেসির অবসর নিয়েও কথা বলেছেন এএফএ প্রধান। মেসি কবে জাতীয় দল থেকে বিদায় নেবেন - এমন প্রশ্নের জবাবে তাপিয়া বলেন, "এটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ২০২২ সালের পরও আমরা নিশ্চিত ছিলাম না সে ২০২৬ বিশ্বকাপে খেলবে কি না। তবে সে দুর্দান্ত পারফরম্যান্স করে দেখিয়েছে। আমাদের উচিত তাকে নিজের মতো নির্ভার হয়ে খেলা উপভোগ করতে দেওয়া এবং সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া।"

সময়ের আলো/টিকে


  বিষয়:   আর্জেন্টিনা  জাতীয় দল  কোচ  স্কালোনি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: