নেত্রকোনায় পৌর শহরে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকায় একটি ৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫

2026-08-07T23:25:26+00:00
2026-08-07T23:25:26+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় পৌর শহরে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:২৫ পিএম 
নেত্রকোনায় পৌর শহরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। ছবি : সময়ের আলো
নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকায় একটি ৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। শুক্রবার (৭ আগস্ট) রাতে পৌর শহরের বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। ভবনে ইলেকট্রনিক্স দোকান থাকায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাতের কিভাবে তা এখনো জানা যায়নি। 

স্থানীয়রা জানায়, আনুমানিক সাড়ে ৮ টার দিকে মধ্যে শহরের ব্যবসায়িক এলাকা বড়বাজারের উত্তীন স্টোর নাম একটি খেলনা দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারনা করছে এলাকাবাসী।


জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর লোকজন সার্বিকভাবে কাজ করছে। ঘটনার পর থেকে শহরে বিদ্যুৎ না থাকায় মাইকিং করে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রশাসন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নেত্রকোনা  পৌর শহর  আগুন  ফায়ার সার্ভিস  অগ্নিকাণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: