রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে ‘সন্ত্রাসী’ হামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

ইউপি সদস্য প্রার্থিতা নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাইসুল মিল্কি নামে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের

2026-08-08T15:57:38+00:00
2026-08-08T16:01:33+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে ‘সন্ত্রাসী’ হামলা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৫৭ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৪:০১ পিএম
সন্ত্রাসী হামলায় ভেঙে যাওয়া জানালার কাচ। ছবি : সময়ের আলো
ইউপি সদস্য প্রার্থিতা নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাইসুল মিল্কি নামে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় ওই সাবেক সেনা কর্মকর্তাসহ ২ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

রাইসুল মিল্কির স্ত্রী মুক্তা আক্তার জানান, তার স্বামী একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জন। আসন্ন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড সদস্য হিসেবে প্রার্থিতায় রয়েছেন তিনি। একই ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনও প্রার্থী। দুজনই বিএনপি নেতা। এই প্রার্থীতা নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে।


শুক্রবার সন্ধ্যায় ভুলতা এলাকায় বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠান শেষে গোলাকান্দাইল এলাকায় আলমগীর হোসেনসহ তার লোকজন রাইসুল মিল্কি ও মিলন ভুঁইয়াকে মারপিট করে। পরে রাতে আলমগীর হোসেনের নির্দেশে তার নিয়োজিত প্রায় ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী রাইসুল মিল্কির সাওঘাট এলাকার বসতবাড়িতে রামদা চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এসময় ঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না।’

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সময়ের আলো/মহু



  বিষয়:   রূপগঞ্জ  সেনা কর্মকর্তা  বাড়ি  সন্ত্রাসী  হামলা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: