ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দম্পতির আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক দম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ রেলপথের শ্রীপুর

2026-08-08T21:22:09+00:00
2026-08-08T21:22:09+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দম্পতির আত্মহত্যা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:২২ পিএম 
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দম্পতির আত্মহত্যা। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক দম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগনালে এ ঘটনা ঘটে।

নিহত মোছা. রিনা আক্তার (২৫) উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার কন্যা। নিহত রিনা স্থানীয় আরবেলা ফ্যাশন কারখানার শ্রমিক ছিলেন। অপর নিহত আল আমিনের বিস্তারিত পাওয়া যায়নি। স্বামী আল আমিন স্থানীয় হ্যামস গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

স্থানীয় বাসিন্দা রত্না বেগম বলেন, দুপুরের পর থেকে তারা দুজন রেলপথ ধরে হাঁটাহাটি গল্প খুনসুটি করছে। দীর্ঘ সময় যাবৎ তারা রেলপথে বসে গল্প আড্ডায় সময় কাটিয়েছেন। হঠাৎ করে সন্ধ্যার দিকে মৃত্যুর খবর পাই।

স্থানীয় বাসিন্দা লিপি বেগম বলেন, বিকাল ৫ টার দিকে রেলপথে হাঁটাহাটি করার সময় দুজন ছেলে ডাকাডাকি করে জানায় দুজন মানুষ রেলপথ মারা গেছে। এরপর আশপাশের লোকজন গিয়ে দুজনের মরদেহ দেখতে পায়।


নিহত রিনা আক্তারের ভাই সুমন বলেন, পূর্বের স্বামীর ঘর থেকে চলে এসে আল আমিনকে বিয়ে করে বোন। বিয়ের পর থেকে তার সঙ্গে তেমন যোগাযোগ নাই। কি কারণে আত্মহত্যা করছে তা বলতে পারবো না।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী বলেন, বিকালের দিকে এক ছেলে এক মেয়ে ময়মনসিংহ গামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এরপর ট্রেনের নিচে পড়ে তাদের মরদেহ অনেক দূর নিয়ে যায়। মরদেহের অংশ রেলপথের প্রায় ৫০০ মিটার জুড়ে পড়ে রয়েছে। হাত এক জায়গায়, মাথা এক জায়গায়, জুতোজোড়া এক জায়গায়, চুল এক জায়গায় পড়ে রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধারের কাজ চলছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সময়ের আলো/আতা
  বিষয়:   ট্রেন  দম্পতি  আত্মহত্যা  শ্রীপুর  গাজীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: