ইসরায়েল ‘অবৈধ’, মুসলিম দেশগুলোকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দখলদার ইসরায়েলকে ‘অবৈধ’ রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি। তাদের মোকাবিলায়

2026-08-08T22:39:36+00:00
2026-08-08T22:39:36+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েল ‘অবৈধ’, মুসলিম দেশগুলোকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৩৯ পিএম 
ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দখলদার ইসরায়েলকে ‘অবৈধ’ রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি। তাদের মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠন করতে হবে।

শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি টিভির অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা বলেন। 

তিনি এমন সময় এসব কথা বলেছেন যখন মাত্র একদিন আগে সৌদি আরব ও তুরস্ককে নিয়ে পাকিস্তান ‘মক্কা চুক্তি’ নামে নতুন সামরিক জোট গঠন করেছে।

পাক মন্ত্রী বলেছেন, ‘ইসরায়েলের বিষয়ে, সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। ইসরায়েল হলো বেলফোর ঘোষণার একটি প্রোডাক্ট। যেটি ১৯৪০ এর দশকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে গঠিত হয়েছিল। ইসরায়েল ওই অঞ্চলের যে কোনো দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে।’ 


পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ১৯১৭ সালের ব্রিটিশদের আলাদা ইহুদি রাষ্ট্র গঠনের বেলফোর ঘোষণার কথা উল্লেখ করেছেন। ব্রিটিশদের ওই ঘোষণার তিন দশক পর ১৯৪৬ সালে ইসরায়েলের জন্ম হয়। এরপর ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইসরায়েল শুধু সম্প্রসারিত হয়েছে।

খাজা আসিফ আরও বলেছেন, এ বছর ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পতন হোক আর না হোক তাতে ইসরায়েলের প্রতি তার যে অবস্থান আছে সেটির পরিবর্তন হবে না।

তিনি টিভি অনুষ্ঠানে বলেন, জেরুজালেমের ক্ষমতায় কে আসে সেটি কোনো বিষয় নয়— সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বা অন্য যে কোনো নেতাই আসুক, বর্তমান অবস্থা থেকে পার্থক্য হবে খুবই সামান্য।

সূত্র : টাইমস অব ইসরায়েল

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইসরায়েল  অবৈধ  মুসলিম দেশ  ঐক্যবদ্ধ  পাকিস্তান  প্রতিরক্ষামন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: