আলাউদ্দীন আলীকে হারানোর ৬ বছর

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বাংলা গানের কিংবদন্তি সুরকার-সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালে এই দিনে সবাইকে

2026-08-09T03:27:09+00:00
2026-08-09T03:27:09+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
আনন্দ সময়
আলাউদ্দীন আলীকে হারানোর ৬ বছর
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:২৭ এএম 
ছবি : সংগৃহীত
বাংলা গানের কিংবদন্তি সুরকার-সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।  দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালে এই দিনে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। 

প্রয়াতের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধায় স্মরণ করছেন ভক্ত অনুরাগীরা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন নানারকম স্মৃতিকথা। তার স্মরণে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে এবার। যে যেখানেই আছেন সেখান থেকেই আলাউদ্দীন আলীর সুর করা গান একটু হলেও গেয়ে তাকে স্মরণ করা এবং সেই ভিডিও শেয়ার করা। এই আয়োজনের ডাক দিয়েছেন তারই কন্যা, সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি লিখেছেন, এ দিনটা স্মরণ করতে আমার একটা ছোট্ট অনুরোধ, শিল্পী, সংগীতশিল্পী কিংবা শুধু গান ভালোবাসেন যারা, সবাইকে। স্টুডিওর দরকার নেই, নিখুঁত রেকর্ডিংয়েরও প্রয়োজন নেই। বাসায়, গাড়িতে, আড্ডায়, রিহার্সালে, যেখানেই ইচ্ছে, আব্বুর সুর করা বা সংগীতায়োজিত প্রিয় কোনো গান গেয়ে, বাজিয়ে বা গুনগুন করে একটি ছোট্ট ভিডিও শেয়ার করুন।

তবে এটিকে কোনো প্রতিযোগিতা বলছেন না আলিফ। তার ভাষ্য, এটা কোনো আয়োজন নয়, কোনো প্রতিযোগিতাও নয়। শুধু একজন মানুষের সৃষ্টিকে ভালোবাসা থেকে একসঙ্গে স্মরণ করার একটি ছোট্ট চেষ্টা। আপনাদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল, এখনও সেটাই তার সবচেয়ে সুন্দর উত্তরাধিকার। আলিফ জানান, এই স্মরণ আয়োজনে অংশ নিতে হলে পোস্টে #অষধঁফফরহঅষরখরাবংঙহ (আলাউদ্দীন আলী লাইভও অন) হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সবশেষে আলিফ ভক্তদের উদ্দেশে বলেন, আপনাদের কণ্ঠে, আপনাদের ভালোবাসায়, আব্বুর গানগুলো আরও একবার নতুন করে বেঁচে উঠুক।


আলাউদ্দীন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে। লোকজ ও ধ্রুপদি গানের সংমিশ্রণে গড়ে ওঠা তার সুর। নিজস্ব ধরন দিয়ে তিনি তা নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বহু স্বনামধন্য শিল্পী তার সুরে গান করে নিজেদের সমৃদ্ধ করেছেন। 

তার সুরারোপিত গানের মধ্যে রয়েছে ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ’, ‘এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়’, ‘হয় যদি বদনাম হোক আরও’, ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় গান।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   আলাউদ্দীন আলী  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: