প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতদক্ষিণ কোরিয়ার সপ্তম ‘কোরিয়া পিস অ্যান্ড ইউনিফিকেশন মিডিয়া কনটেস্ট’-এর আন্তর্জাতিক বিভাগে অফিসিয়াল ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপূর্ণাঙ্গ’ । চলচ্চিত্রটির পরিচালক মো. শেখ রনি হোসেন। এতে অভিনয় করেছেন মাকছুদুর রহমান তানজীম ও শেখ রেজোয়ান সিদ্দীক।
আয়োজকদের পাঠানো আনুষ্ঠানিক ইমেইলের মাধ্যমে চলচ্চিত্রটির এই অর্জনের খবর জানানো হয়েছে। আগামী ৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠাতব্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলচ্চিত্রটির পুরস্কারের বিস্তারিত ঘোষণা করা হবে।
প্রতিযোগিতাটির এবারের আসরে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিভাগ যুক্ত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে আয়োজিত এই বিভাগে নির্বাচিত হওয়া বাংলাদেশের চলচ্চিত্রটির জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৪ ডিসেম্বরের অনুষ্ঠানে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর পাশাপাশি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজনও করা হবে। নির্বাচিত আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের সম্মাননা হিসেবে দেওয়া হবে ‘অফিশিয়াল ডিজিটাল সার্টিফিকেট অব অ্যাওয়ার্ড’। তবে এ বছর আন্তর্জাতিক বিভাগের জন্য কোনো নগদ অর্থ পুরস্কার থাকছে না।
চলচ্চিত্রটির এই অর্জনে সংশ্লিষ্ট নির্মাতা ও অভিনয়শিল্পীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের চলচ্চিত্রের উপস্থিতি ও তরুণ নির্মাতাদের কাজের স্বীকৃতির ক্ষেত্রে ‘অপূর্ণাঙ্গ’র এই নির্বাচন নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।
সময়ের আলো/জেডি