আন্তর্জাতিক বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ডিজিটাল লিটারেসি অ্যান্ড স্কিলস বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৮ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
পদের নাম : ম্যানেজার
বিভাগ : ডিজিটাল লিটারেসি অ্যান্ড স্কিলস
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : এনজিও সংস্থায় কাজের দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ৮ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : ঢাকা
বেতন : ১,৮২,০৮৬ থেকে ২,২৭,৬০৭ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা : স্বামী-স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে চিকিৎসার সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব বোনাস, ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, কর্মীর বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং ডে-কেয়ার সুবিধা।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১৫ আগস্ট ২০২৬
সময়ের আলো/জেডি