হবিগঞ্জে তেলবাহী ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর বেজুড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন

2026-08-09T15:44:42+00:00
2026-08-09T15:44:42+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে তেলবাহী ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৪৪ পিএম 
হবিগঞ্জে তেলবাহী ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত। ছবি : সময়ের আলো
ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর বেজুড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার রতনপুর এলাকার রিপন মিয়া (২৭) ও পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে আবুল খায়ের (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাধবপুরগামী একটি সিএনজি অটোরিকশা মহাসড়কের বেজুড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে দুইজন মারা যান। গুরুতর আহত ৩ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, হাইওয়ে পুলিশের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি হাইওয়ে পুলিশ জব্দ করে নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই 



  বিষয়:   হবিগঞ্জ  তেলবাহী ট্রাক  অটোরিকশা  সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: