দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক জটিল সমস্যার সমাধান হবে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যার ইতিবাচক সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়

2026-08-09T17:19:17+00:00
2026-08-09T19:24:59+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক জটিল সমস্যার সমাধান হবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:১৯ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৭:২৪ পিএম
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সংগৃহীত ছবি
দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যার ইতিবাচক সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, পারস্পরিক বোঝাপড়া ও সংলাপের মাধ্যমে সমাধান করা যায় না, এমন কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ। 

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য তৈরি একটি খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আশাবাদ ব্যক্ত করেন ত্রিবেদী।  

আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের প্রসঙ্গ টেনে সাংবাদিকেরা জানতে চাইলে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও (নরেন্দ্র মোদি) একইভাবে জনবান্ধব ব্যক্তি। 


হাইকমিশনার আরও বলেন, আমার মনে হচ্ছে, দুই দেশের দুই নেতার মধ্যে যখন আলোচনা হবে, তখন অনেক জটিল সমস্যারই সমাধান হয়ে যাবে। সমাধান তখনই সম্ভব যখন কথাবার্তা চালু থাকে। 

দুই দেশের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারতীয় হাইকমিশনার অত্যন্ত আশাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরে উল্লেখ করেন, দুই প্রতিবেশী দেশের মানুষের মধ্যে আত্মিক সংযোগ রয়েছে। 

তিনি বলেন, আমার তো পুরো বিশ্বাস যে উভয় দেশের মানুষ এক আছে। তাই যেকোনো সমস্যার সমাধান বের হবেই। এখানটায় কোনো নেতিবাচক কিছু নেই, সবকিছুই অত্যন্ত ইতিবাচক। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ভারত  দীনেশ ত্রিবেদী  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: