ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত ৬ আগস্টের এক অফিস আদেশের মাধ্যমে তানিয়া সুলতানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও), ট্রাফিক-তেজগাঁও বিভাগে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে।
একই আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/টুআইসি) মো. আল আমিন হোসাইনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বাড্ডা জোন), গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে। তিনি ৩০তম বিসিএসের কর্মকর্তা।
প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এহসানুল কামরান তানভীরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ), ট্রাফিক-লালবাগ বিভাগে বদলি করা হয়েছে। তিনি ৩৫তম বিসিএসের কর্মকর্তা।
একইসঙ্গে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর), তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে। তিনি ৩৭তম বিসিএসের কর্মকর্তা।
সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সাকিবকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা-পূর্ব), উত্তরা বিভাগে পদায়ন করা হয়েছে। তিনি ৪১তম বিসিএসের কর্মকর্তা।
এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে সহকারী পুলিশ কমিশনার (ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন), গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।
উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) মো. হাবিবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩), অপারেশনস বিভাগে পদায়ন করা হয়েছে।
পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব) শাহিবুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার (অস্ত্রাগার), লজিস্টিকস বিভাগে পদায়ন করা হয়েছে।
ডিএমপির অফিস আদেশে বলা হয়েছে, নতুন পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সময়ের আলো/ইউএমএইচ