রোনালদোর বিয়ের গুজবে গির্জায় হাজারো ভক্ত, শেষে যা ঘটল

ক্রীড়া ডেস্ক

খেলা

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিয়ের গুজবে পর্তুগালের মাদেইরার ঐতিহাসিক ফুনশাল ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন অসংখ্য ভক্ত। হাতে মুঠোফোন, ক্যামেরা আর গায়ে পর্তুগালের

2026-08-10T17:56:25+00:00
2026-08-10T17:56:25+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
খেলা
রোনালদোর বিয়ের গুজবে গির্জায় হাজারো ভক্ত, শেষে যা ঘটল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদোর বিয়ের গুজবে পর্তুগালের মাদেইরার ঐতিহাসিক ফুনশাল ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন অসংখ্য ভক্ত। হাতে মুঠোফোন, ক্যামেরা আর গায়ে পর্তুগালের ৭ নম্বর জার্সি। সবার অপেক্ষা ছিল প্রিয় তারকা ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে একনজর দেখার।

ঘটনার শুরু ইউরোপের কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজব থেকে। সেখানে দাবি করা হয়, শনিবার বিকেলে ফুনশাল ক্যাথেড্রালে জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন রোনালদো। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক উৎসাহ।

নির্ধারিত সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্যাথেড্রালের সামনে ভিড় আরও বাড়তে থাকে। অনেকেই মনে করেছিলেন, কিছুক্ষণের মধ্যেই বিলাসবহুল গাড়িতে করে হাজির হবেন রোনালদো ও জর্জিনা।

তবে শেষ পর্যন্ত বর-কনে এলেন ঠিকই, কিন্তু তারা রোনালদো-জর্জিনা নন। ফ্রান্সপ্রবাসী স্থানীয় দম্পতি ফাবিও রামোস ও ফাতেমা নিকোল কুন্থাতেইতেইক্সেইরা নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গির্জায় এসেছিলেন।


রোনালদোর ভক্তদের ভিড়ে তাদের বিয়ের অনুষ্ঠানই হয়ে ওঠে অস্বাভাবিক এক দৃশ্যের জন্মদাতা। ভিন্টেজ রলস-রয়েস থেকে নামার সময় কনে নিকোলকে বেশ বেগ পেতে হয়। এমনকি কনের পরিচারিকাদেরও ভিড় সরিয়ে পথ তৈরি করতে হয়েছে।

শেষ পর্যন্ত রোনালদোর বিয়ে না হলেও তার গুজবই এক সাধারণ দম্পতির বিয়েকে পরিণত করে ব্যতিক্রমী এক ঘটনায়।


সময়ের আলো/এমকে


  বিষয়:   রোনালদো  বিয়ে  গুজব  গির্জা  ভক্ত  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: