সে আমার চেয়েও বড় তারকা হবে : ছেলেকে নিয়ে রোনালদো

ক্রীড়া ডেস্ক

খেলা

পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন, ক্রিস্টিয়ানো জুনিয়র শারীরিক সক্ষমতায় তাকেও ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রাখে। ১৬ বছর বয়সি তরুণ

2026-08-08T15:07:24+00:00
2026-08-08T15:07:24+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
খেলা
সে আমার চেয়েও বড় তারকা হবে : ছেলেকে নিয়ে রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:০৭ পিএম 
'সে আমার চেয়েও বড় তারকা হবে' । ছবি : সংগৃহীত
পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন, ক্রিস্টিয়ানো জুনিয়র শারীরিক সক্ষমতায় তাকেও ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রাখে। ১৬ বছর বয়সি তরুণ এই ফুটবলার তার সমবয়সে নিজের চেয়েও বেশি লম্বা ও শক্তিশালী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি।

নেটফ্লিক্স স্পোর্টসে প্রকাশিত এক ভিডিওতে আল-নাসরের যুব দলের হয়ে ক্রিস্টিয়ানো জুনিয়রের অনুশীলন দৃশ্য দেখার সময় এই আশাবাদ ব্যক্ত করেন আল-নাসর ও পর্তুগালের অধিনায়ক।

ছেলের শারীরিক বিকাশ ও মনোভাবের প্রশংসা করে ৪১ বছর বয়সি রোনালদো বলেন, "সে খুব ভালো ছেলে। আমি যখন  ওর বয়সে ছিলাম, তার তুলনায় সে অনেক বেশি শক্তিশালী। আমার ধারণা, সে আমার চেয়েও বড় ফুটবলার হবে।"


তবে কেবল শারীরিক সক্ষমতা থাকলেই পেশাদার ফুটবলে সাফল্য পাওয়া সম্ভব নয়, সে কথা মনে করিয়ে দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। ক্যারিয়ার গড়তে ছেলের মধ্যে নিজের মতো সেই অপ্রতিরোধ্য মানসিকতা ও ক্ষুধা থাকবে কি না - এমন প্রশ্নের জবাবে মানসিকতাকেই প্রধান নিয়ামক হিসেবে উল্লেখ করেন তিনি। রোনালদোর মতে, শীর্ষ পর্যায়ে পৌঁছানোর জন্য খেলার সেই ‘ক্ষুধা’ বা একাগ্রতা ধরে রাখাটাই সবচেয়ে কঠিন কাজ।

২০১০ সালের ১৭ জুন জন্ম নেওয়া ক্রিস্টিয়ানো জুনিয়র বর্তমানে আল-নাসর একাডেমি দলের হয়ে মাঠ কাঁপাচ্ছে। এর আগে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক একাডেমিগুলোতেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই তরুণ সম্ভাবনাময় তারকার।

উল্লেখ্য, দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, ৫টি ব্যালন ডি'অর এবং জাতীয় দল পর্তুগালের হয়ে ইউরো ও নেশনস লিগসহ অসংখ্য ট্রফি জিতেছেন রোনালদো। সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় তার দল পর্তুগাল।

সময়ের আলো/টিকে


  বিষয়:   বড় তারকা  রোনালদো  ক্রিস্টিয়ানো জুনিয়র  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: