সোমবার দলে যোগ দেবেন হামজা-ওয়াহিদ, পূর্ণশক্তিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে দুই প্রবাসী তারকাকে ছাড়াই ভুটানকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। এবার দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান

2026-11-07T20:31:00+00:00
2026-11-07T20:32:46+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
খেলা
সোমবার দলে যোগ দেবেন হামজা-ওয়াহিদ, পূর্ণশক্তিতে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম  আপডেট: ০৭.১১.২০২৬ ৮:৩২ পিএম
সোমবার দলে যোগ দেবেন হামজা-ওয়াহিদ, পূর্ণশক্তিতে বাংলাদেশ । ছবি : সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে দুই প্রবাসী তারকাকে ছাড়াই ভুটানকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। এবার দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী ও তরুণ ফরোয়ার্ড ফারহান আলি ওয়াহিদ দলের সঙ্গে যোগ দেওয়ায় শক্তি বাড়তে যাচ্ছে বাংলাদেশের। 

ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় প্রথম ম্যাচে হামজা ও ফারহানকে পাননি কোচ টমাস ডুলি। তবে সোমবার দুজনই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘দুজনই সোমবার দলের সঙ্গে যোগ দেবেন। আশা করছি, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাদের পাওয়া যাবে।’

গত বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম। ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।


এদিকে, হামজা ও ফারহানের অন্তর্ভুক্তিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আক্রমণ ও মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা সমর্থকদের।

অন্যদিকে, ২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচে চার গোল করেছেন হামজা। অন্যদিকে ১৯ বছর বয়সী ফারহান খেলেছেন দুটি ম্যাচ, করেছেন একটি গোল।

সময়ের আলো/এসকে
  বিষয়:   সোমবার  দল  যোগ  দেবেন  হামজা দেওয়ান চৌধুরী  ফারহান আলি ওয়াহিদ  পূর্ণশক্তি  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: