দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে অলআউট করেছে বাংলাদেশ। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৯০ রানে ৬ উইকেট

2026-11-06T17:03:13+00:00
2026-11-06T17:03:13+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
খেলা
সিলেট টেস্ট
দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম 
ছবি : সংগৃহীত
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে অলআউট করেছে বাংলাদেশ। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৯০ রানে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তবে জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৫১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দিন শেষে ৪০ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে দল। প্রথম ইনিংসে এখনও ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ।

দিনের শুরুতে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু করেন ১৩৩ রান। জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে আসে ৫১ রান, আর কেভিন উইকহ্যাম করেন ৬১। শেষ দিকে জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের জুটিও ভুগিয়েছে বাংলাদেশকে। শেষ উইকেটে তাঁদের ৩৩ রানের জুটির পর ১০৬.৪ ওভারে ৩৫৬ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৯০ রান দিয়ে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয়বারের মতো ইনিংসে ৬ উইকেট নেওয়ার কীর্তি। একই সঙ্গে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে স্টাম্পিংয়ের মাধ্যমে উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন দুটি করে উইকেট।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। চোটের কারণে সাদমান ইসলাম খেলতে না পারায় ওপেনিংয়ে নামেন নাঈম হাসান। তবে ৫ রান করে জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর তানজিদ হাসান ১৬ রান করে জাস্টিন গ্রিভসের বলে দুর্দান্ত ক্যাচের শিকার হন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ইনিংস বড় করতে পারেননি। শামার জোসেফের বলে বোল্ড হওয়ার আগে করেন ১৮ রান। ৫১ রানে ৩ উইকেট হারানোর পর দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। তাদের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষে এসেছে ৩৭ রান। হৃদয় ২৯ ও মুশফিক ১৯ রানে অপরাজিত আছেন। তৃতীয় দিনে এই জুটি থেকেই ঘুরে দাঁড়ানোর আশা করবে বাংলাদেশ। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   দ্বিতীয় দিন  ২৬৮ রান  বাংলাদেশ  সিলেট টেস্ট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: