বাংলাদেশের পেসারদের ইতিহাসে নতুন রেকর্ড হাসান মাহমুদের

ক্রীড়া ডেস্ক

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে নতুন ইতিহাস গড়েছেন হাসান মাহমুদ। টেস্টে বাংলাদেশি

2026-11-06T15:03:55+00:00
2026-11-06T15:03:55+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
খেলা
বাংলাদেশের পেসারদের ইতিহাসে নতুন রেকর্ড হাসান মাহমুদের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম 
হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে নতুন ইতিহাস গড়েছেন হাসান মাহমুদ। টেস্টে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এখন তার দখলে। তার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে বাংলাদেশের জয়ের আশাও টিকে রয়েছে।

মাত্র ১৯ টেস্টের ক্যারিয়ারেই এই রেকর্ড গড়েছেন হাসান। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি টেস্ট খেলেছেন অন্তত ২৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে পেসার ছিলেন পাঁচজন। এই পাঁচজনের মধ্যে সবচেয়ে বেশি ৩৮টি টেস্ট খেলেছেন শাহাদাত হোসেন। বাংলাদেশি পেসারদের মধ্যে এতদিন সর্বোচ্চ চারবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডটিও ছিল তার দখলে। অর্ধেক ম্যাচ খেলেই সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন হাসান।

টেস্টের প্রথম দিনে দুটি উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে দ্বিতীয় দিনের সকালে আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। দিনের শুরুতেই আমির জাঙ্গুকে বোল্ড করেন হাসান। পরের বলে রস্টন চেজকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। এরপর জশুয়া বিশপকে আউট করার সুযোগ তৈরি হলেও ডিআরএসের কারণে হ্যাটট্রিক হয়নি তার।

পরে সেই বিশপকেই লিটন দাসের সহায়তায় ফিরিয়ে দেন হাসান। আর তাতেই টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ ফাইফারের রেকর্ডও নিজের করে নেন এই ডানহাতি পেসার।


তবে এখানেই থামেননি হাসান। শামার জোসেফকে বোল্ড করে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ রানে ছয় উইকেট নিয়েছিলেন হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই পারফরম্যান্সের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ছয় বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।

হাসান মাহমুদ ছাড়া বাংলাদেশের আরও ছয় পেসার টেস্টে এক ইনিংসে ছয় বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। তারা হলেন—শাহাদাত হোসেন, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম। তবে তাদের কেউই একাধিকবার এই কীর্তি গড়তে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়বার ছয় উইকেট নিয়ে সেই তালিকার সবাইকে ছাড়িয়ে গেলেন হাসান।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাংলাদেশ  পেসার  ইতিহাস  নতুন রেকর্ড  হাসান মাহমুদ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: