৩৫৬ রানে অলআউট, ব্যাটিংয়ে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

স্বাগতিক পেস আক্রমণ সামলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ সাড়ে তিনশর বেশি রান তুলে অলআউট হয়েছে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৫৬

2026-11-06T14:49:52+00:00
2026-11-06T14:49:52+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
খেলা
৩৫৬ রানে অলআউট, ব্যাটিংয়ে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:৪৯ পিএম 
৩৫৬ রানে অলআউট, ব্যাটিংয়ে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। ছবি : সংগৃহীত
স্বাগতিক পেস আক্রমণ সামলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ সাড়ে তিনশর বেশি রান তুলে অলআউট হয়েছে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৫৬ রান। শুক্রবার (৬ নভেম্বর) জবাব দিতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ।

আমির জাঙ্গুর অপরাজিত ১১১ রান ও জাস্টিন গ্রিভসের ৩৫ রানে ওয়েস্ট ইন্ডিজ ২৩৫ রানে দিন শুরু করেছিল। গতকাল প্রথম দিনে চার উইকেট পড়েছিল তাদের। শুক্রবার নতুন দিনে প্রথম সেশনেই তারা সমানসংখ্যক উইকেট হারায়, যার মধ্যে হাসান একাই নেন তিন উইকেট।

বাংলাদেশের পেসার হিসেবে সর্বোচ্চ সংখ্যক পাঁচবার ফাইফার নেওয়ার পর দ্বিতীয় সেশনে আরেকটি উইকেট যোগ করেন তিনি। আগের দিন তাসকিন আহমেদ দুটি উইকেট নিয়েছিলেন। এদিন তিনি সুবিধা করতে পারেননি। বাকি দুটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ। জেইডেন সিলসকে ফিরিয়ে ৩৩ রানের শেষ জুটি ভেঙে দেন এই স্পিনার।

জাঙ্গু ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ১৩৩ রান করেন। গ্রিভস থামেন ৫১ রানে। দশম ব্যাটার জোমেল ওয়ারিকান ২৭ রানের অপরাজিত ইনিংসে কার্যকরী অবদান রাখেন।

জবাব দিতে নেমে পঞ্চম ওভারেই বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে। নাঈম হাসানকে ৫ রানে ব্র্যান্ডন কিংয়ের ক্যাচ বানান সিলস। তানজিদ হাসান তামিম মাত্র ১৬ রানে গ্রিভসের শিকার হন। ২২ রানে ২ উইকেট হারালো বাংলাদেশ।  

এর আগে সাদমান চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। শুরুর ঘণ্টা না পেরোতেই সাদমানের অনাকাঙ্ক্ষিত চোটের ঘটনাটি ঘটে। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেছিলেন আমির জাঙ্গু। সীমানার দিকে যেতে থাকা বল আটকাতে পিছু নেন সাদমান। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বলটি থামানোর চেষ্টা করতেই সাদমানের বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় ছটপট করতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। 

তড়িঘড়ি ফিজিও মাঠে নেমে প্রাথমিক শুশ্রূষা দেওয়ার চেষ্টা করলেও খুব একটা উন্নতি হয়নি। হাত দিয়ে মুখ ঢেকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় সাদমানকে। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই ওপেনারকে। বাংলাদেশ ইনিংসে সাদমান ব্যাট করতে না পারলে সেটি হবে দলের জন্য বড় ধাক্কা। 

চোটের পর নতুন দিনে নতুন বলে দারুণ শুরু পান হাসান। পরপর দুই বলে দুই উইকেট শিকার করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নিয়ে শেষ রক্ষা হয় সফরকারী ব্যাটার বিশপের। তাকে ফিরিয়ে দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে পাঁচটি ভিন্ন দেশের বিপক্ষে প্রথম ফাইফার নেওয়ার কীর্তি গড়েন হাসান।

সিলেট টেস্টের প্রথম দিনে গতকাল টস হেরে ফিল্ডিংয়ে নেমে পেসারদের কল্যাণে শুরুটা দারুণ হলেও পরে সময় যত গড়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে সফরকারী দল। ২৪৫ রানে ৪ উইকেট নিয়ে আজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল তারা। গতকাল যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করেন দুই অপরাজিত ব্যাটার আমির জাঙ্গু ও জাস্টিন গ্রেভস। পঞ্চম উইকেটে তাদের শতরানের জুটিও হয়েছে। নিজের ব্যক্তিগত সেঞ্চুরি গতকালই পেয়েছিলেন জাঙ্গু, আজ রানটা আরও বাড়াচ্ছিলেন। তবে তাদের আর বেশিদূর এগোতে দেননি হাসান। 

নতুন বলে আক্রমণে এসেই বাংলাদেশকে ম্যাচে ফেরালেন হাসান। পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুর ফিরতি ক্যাচ ছেড়ে আগের দিন জীবন দিয়েছিলেন হাসান। আজ তাকে বোল্ড করে যেন প্রতিশোধ নিলেন। ২১২ বলে ১৩ চার ও দুই ছয়ে ১৩৩ রান করেন জাঙ্গু। পরের বলেই অধিনায়ক রোস্টন চেজকেও সাজঘরে পাঠিয়েছেন। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের শিকার হয়ে ফিরেছেন চেজ। 

পরপর দুই উইকেটের পর হ্যাটট্রিক বলে জশুয়া বিশপকেও ফিরিয়ে দিচ্ছিলেন প্রায়। শুরুতে আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নেন বিশপ। রিপ্লেতে দেখা যায় বিশপের ব্যাটে লেগেছে বল। পরে তাকে স্টাম্পিংয়ের শিকার বানান হাসান। সামার জোসেফকে বোল্ড করে ক্যারিয়ারে দ্বিতীয়বার এক ইনিংসে ছয় উইকেট নেন তিনি।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   টেস্ট ক্রিকেট  ক্রিটেক 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: