হৃদয়ের ২৪২ রানের অপরাজিত ইনিংসে ভর করে লিড নিয়েছে বাংলাদেশ । ছবি : সংগৃহীতসিলেট টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বলতে গেলে অসম্ভবকে সম্ভব করলেন তাওহীদ হৃদয়। দেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন তিনি। হৃদয়ের ২৪২ রানের অপরাজিত ইনিংসে ভর করে লিড নিয়েছে বাংলাদেশ।
অপরদিকে, দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও তারা ২৩ রানে পিছিয়ে। অর্থাৎ দিন শেষে এগিয়ে বাংলাদেশ্রাজিসিলেট টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ৩৮৬ রানে থেমেছে। ইনজুরিতে থাকায় ব্যাটিংয়ে নামতে পারেননি সাদমান ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩৫৬ রান করে। হৃদয়ের অসাধ্য সাধনে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ।৩৫৯ বলে ২২ চার আর ১১ ছক্কায় ২৪২ রানে অপরাজিত ছিলেন হৃদয়। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তাসকিন আহমেদের সংগ্রহ ১২ রান।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস ছিল মুশফিকুর রহিমের, অপরাজিত ২১৯ জিম্বাবুয়ের বিপক্ষে। হৃদয় আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনে মুশফিককে ছাড়িয়ে গেছেন। সতীর্থ ব্যাটাররা কেউ ফিফটিও করতে পারেননি। তাওহীদ হৃদয় ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টে একা হাতে বাংলাদেশকে টেনেছেন।
সিলেট টেস্টের তৃতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার সময় হৃদয়ের নামের পাশে ১৯০ রান। সঙ্গে লোয়ার অর্ডার ব্যাটার তাসকিন আহমেদ। সাদমান ইসলাম ইনজুরিতে পড়ায় তাসকিনই কার্যত বাংলাদেশের ইনিংসে শেষ ব্যাটার। আউট হলেই শেষ।
সেই তাসকিনকে নিয়েই মহাকাব্যিক এক ডাবল সেঞ্চুরি হাঁকালেন হৃদয়। এক প্রান্ত ধরে ধরে ৩০৪ বলে এই ম্যাজিক ফিগার স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার। ২০০ রান সংগ্রহের পথে ১৯টি চার আর ৭টি ছক্কা হাঁকান হৃদয়।
হৃদয়ের ইনিংসে বিরাট অবদান রেখেছেন লোয়ার অর্ডারের তাইজুল ইসলাম আর তাসকিন। তাইজুলের সঙ্গে তার ১১৭ রানের জুটিতেই ৩০০ পার করেছিল বাংলাদেশ। কিন্তু সেই জুটির ইতি টানেন জোমেল ওয়ারিকেন।
দিনের চতুর্থ শিকারে তাইজুলকে ব্যক্তিগত ২২ রানে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ওয়ারিকেন। ৩০১ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ।
তৃতীয় দিনের শুরুতে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। ৩৪ রান করে মুশফিক জোমেল ওয়ারিকেনের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন।
এরপর লিটনও ফিরেছেন মাত্র ৮ রান করে। মুশফিকের মতো ওয়ারিকেনের বলে সহজ ক্যাচ দিয়েছেন তিনি।
হৃদয়কে সঙ্গ দেওয়ার প্রচেষ্টায় উইকেট বিলিয়ে দেন মেহেদী হাসান মিরাজ ব্যক্তিগত ১৬ রানে। তাতে ভাঙে ৪১ রানের জুটি। তার বিদায়ে ষষ্ঠ উইকেটের পতন হয় বাংলাদেশের। ১ রানের বেশি করতে পারেননি হাসান মাহমুদ। ওয়ারিকেনের তৃতীয় শিকার হন লেগ বিফোরের ফাঁদে পড়ে।
এর আগে, ২৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। সেদিন ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। নতুন বলে শামার জোসেফ ও জেইডেন সিলসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২ রানেই ২ উইকেট হারায় স্বাগতিকরা।
সাদমান ইসলামের চোটে ওপেনিং নামা নাঈম হাসান ৫ রানে ফেরার পর বিদায় নেন তানজিদ হাসান তামিমও। কেভিন উইকহ্যামের দুর্দান্ত ক্যাচে থামার আগে তার ব্যাট থেকে আসে ১৬ রান। ১৮ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।
সময়ের আলো/এসকে