আগামীকাল মাঠে গড়াচ্ছে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট, লড়বে ৪৮ দল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

সাংবাদিকদের ব্যস্ত কর্মজীবনের বাইরে মিলনমেলা ও প্রতিযোগিতার উপলক্ষ হয়ে আবারও ফিরছে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট। ৯ নভেম্বর পল্টন আউটার স্টেডিয়ামে

2026-11-07T23:19:26+00:00
2026-11-07T23:19:26+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
খেলা
আগামীকাল মাঠে গড়াচ্ছে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট, লড়বে ৪৮ দল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম 
ছবি : সংগৃহীত
সাংবাদিকদের ব্যস্ত কর্মজীবনের বাইরে মিলনমেলা ও প্রতিযোগিতার উপলক্ষ হয়ে আবারও ফিরছে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট। ৯ নভেম্বর পল্টন আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘ল্যাব এইড-ওয়ালটন-মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬’। এবারের আসরে অংশ নেবে বিভিন্ন গণমাধ্যমের ৪৮টি দল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা, রানার্সআপ দলের জন্য থাকছে ২০ হাজার টাকা পুরস্কার।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন ও আটটি অনলাইন গণমাধ্যম। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন অংশগ্রহণকারীরা।

টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও সদস্যদের বিনোদন, পারস্পরিক সম্প্রীতি এবং খেলাধুলার প্রতি আগ্রহকে গুরুত্ব দিয়ে এ আয়োজন করা হয়েছে। পেশাগত ব্যস্ততার বাইরে সদস্যদের একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করাই টুর্নামেন্টের অন্যতম লক্ষ্য।


ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, প্রতি বছর ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। এটি কেবল মাঠের প্রতিযোগিতা নয়, বরং সদস্যদের মিলনমেলায় পরিণত হয়। তিনি সব সদস্যকে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পৃষ্ঠপোষক ল্যাবএইড ও ওয়ালটন গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ল্যাবএইড ক্যানসার হসপিটালের চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনও উপস্থিত ছিলেন। তারা ডিআরইউর এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও ক্রীড়া আয়োজনের পাশে থাকার প্রত্যয় জানান। তাদের মতে, খেলাধুলার এমন আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ম্যাচে নির্বাচিত সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। অংশগ্রহণকারী দলগুলোর জন্য থাকছে ম্যাচ ফি, জার্সি ও পানি। টুর্নামেন্টের ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন ক্রেস্ট ও পাঁচ হাজার টাকা সম্মানী। প্রতিযোগিতার বিস্তারিত সূচি ও খেলার নিয়ম অংশগ্রহণকারী দলগুলোর হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মেহদী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেলসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ডিআরইউ  মিডিয়া কাপ ক্রিকেট  ৪৮ দল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: