৩ দিনের রিমান্ডে এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া

2026-08-10T18:20:10+00:00
2026-08-10T18:20:10+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
প্রধানমন্ত্রীকে কটূক্তি
৩ দিনের রিমান্ডে এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:২০ পিএম 
এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তানভীরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে। পরে তাকে বগুড়ায় এনে ওই দিনই আদালতে হাজির করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।


মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি ও মানহানিকর পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনায় বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   প্রধানমন্ত্রী  কটূক্তি  রিমান্ড  এনসিপি  বহিষ্কৃত নেতা  তানভীর 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: