যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড, আপিল করলেন আবুল কালাম আযাদ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদ আপিল করেছেন। আপিলটি সোমবার (১০ আগস্ট) আপিল

2026-08-10T16:41:53+00:00
2026-08-10T16:41:53+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড, আপিল করলেন আবুল কালাম আযাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৪১ পিএম 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদ। ছবি : সংগৃহীত
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদ আপিল করেছেন। আপিলটি সোমবার (১০ আগস্ট) আপিল বিভাগের কার্যতালিকাভূক্ত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদকে ২০১৩ সালের ২১ জানুয়ারি মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক অবস্থায় তার বিরুদ্ধে দেওয়া ওই রায় ছিল মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায়।

মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় হত্যা, অপহরণ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন তিনি।


আত্মসমর্পণের পর জানা যায়, আপিল করার শর্তে রাষ্ট্রপতি তার মৃত্যুদণ্ডের সাজা স্থগিত করেছিলেন। এর ধারাবাহিকতায় তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।

পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আপিলের প্রস্তুতির জন্য মামলার প্রয়োজনীয় নথিপত্র আবুল কালাম আযাদের কাছে সরবরাহের নির্দেশ দেন। সেই প্রক্রিয়া শেষে এবার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

আপিল বিভাগে মামলাটির পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলায় নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হলো।


সময়ের আলো/এমকে
  বিষয়:   যুদ্ধাপরাধ  মামলা  মৃত্যুদণ্ড  আপিল  আবুল কালাম আযাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: