ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অপপ্রচার, থানায় ইউএনও

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফ্যামিলি কার্ড বিতরণে জনবল নিয়োগ প্রক্রিয়া নিয়ে অপপ্রচারের অভিযোগ এনে থানার দ্বারস্থ হয়েছেন ফরিদপুরের নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা

2026-08-10T22:52:18+00:00
2026-08-10T22:52:18+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অপপ্রচার, থানায় ইউএনও
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৫২ পিএম 
নগরকান্দা থানা। ছবি : সংগৃহীত
ফ্যামিলি কার্ড বিতরণে জনবল নিয়োগ প্রক্রিয়া নিয়ে অপপ্রচারের অভিযোগ এনে থানার দ্বারস্থ হয়েছেন ফরিদপুরের নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। রোববার (৯ আগস্ট) বিকেলে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযুক্তরা হলেন উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাঁগাড়ী গ্রামের লাল মিয়া ফকিরের ছেলে ও হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন কবিরুল ইসলাম এবং তালমা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মোহাম্মদ ওয়াদুদ মিয়ার ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন। এই দুই জন ছাড়াও অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ আনেন তিনি।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বিভিন্ন উসকানিমূলক কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে ফলাফল প্রকাশের আগেই ফলাফলের নমুনা প্রকাশ করে জনসাধারণকে উত্তেজিত করা হচ্ছে।


অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে সরকারি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

বিস্তারিত জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে ইউএনও বলেন, ‌হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ফ্যামিলি কার্ড  শুমারি  নিয়োগ  অপপ্রচার  থানা  ইউএনও  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: