দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

আমরা অনেক সময় দোকানে গিয়ে বলি, ‘ভাই, অমুক জিনিসটা দেন।’ দোকানদার পণ্য দেওয়ার পর কখনো দাম জিজ্ঞাসা করে পরিশোধ করি।

2026-08-11T06:36:04+00:00
2026-08-11T06:36:04+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
ইসলাম
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৩৬ এএম 
সংগৃহীত ছবি
আমরা অনেক সময় দোকানে গিয়ে বলি, ‘ভাই, অমুক জিনিসটা দেন।’ দোকানদার পণ্য দেওয়ার পর কখনো দাম জিজ্ঞাসা করে পরিশোধ করি। কখনো পরে দেওয়ার কথা বলে চলে আসি। আবার কখনো দাম জিজ্ঞাসা না করেই বলি যে, দাম পরবর্তীতে আমি দিয়ে যাব বা অমুকে দিয়ে যাবে। তো আমার জানার বিষয় হলো, ভাই অমুক জিনিসটা দেন- কথাটা আদেশসূচক হয়েছে। সুতরাং ক্রয়-বিক্রয় শুদ্ধ হবে কি না? না হলে কীভাবে বলব? শেষে দাম জিজ্ঞাসা না করেই পরে দেওয়ার কথা বললে দামটা অস্পষ্ট থেকে যায়। তাই এই বিক্রয় শুদ্ধ হবে কি না?

মুহাম্মাদ আরমান খুলনা

উত্তর : দোকানে গিয়ে কেউ যখন বলে, ভাই অমুক পণ্যটা দেন এবং বিক্রেতা তা দিয়ে দেয়। ক্রেতাও মূল্য জেনে (তা আদায় করে কিংবা বাকি রেখে) পণ্য নিয়ে নেয় তা হলে এই কেনাবেচা সহিহ। এখানে প্রথম কথাটা বাহ্যত আদেশসূচক হলেও আমাদের সমাজ ও ভাষারীতি অনুযায়ী এটা ইজাব তথা ক্রয়ের প্রস্তাব। অতএব এ নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। 


এ ছাড়া ক্রয়ের প্রস্তাব ও গ্রহণের বাক্য ছাড়াও পণ্যগ্রহণ ও মূল্য প্রদানের দ্বারা কেনাবেচা হয়ে যায়। কেনাবেচা সহিহ হওয়ার জন্য মৌখিক ইজাব-কবুল জরুরি নয়। পণ্যের মূল্য যদি সুনির্ধারিত হয়, যেমন বাজারে ওই পণ্যের মূল্য নির্ধারিত আছে কিংবা আগে থেকে নির্ধারিত মূল্যে সে ব্যক্তি দোকানদার থেকে ওই পণ্যটি ক্রয় করে থাকে তা হলে কেনাবেচার সময় নতুন করে আবার দাম না জেনে নিলেও সমস্যা নেই। 

আর যদি মূল্য কোনোভাবেই নির্ধারিত না থাকে তা হলে দাম জেনে নেওয়া ছাড়া কেনাবেচা সহিহ নয়। এ ধরনের ক্ষেত্রে দাম না জেনে পণ্য নিয়ে যাওয়া বৈধ হবে না। (ফাতহুল কাদির : ৫/৪৫৮; আলবাহরুর রায়েক : ৫/২৬৪; আদ্দুররুল মুখতার : ৪/৫১১)

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   দাম  জিগ্যেস  পণ্য কেনা  বিধান 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: