যুদ্ধ শেষ, মাঠে ফিরছে ফিলিস্তিনের ফুটবল

ক্রীড়া ডেস্ক

খেলা

গাজা যুদ্ধের কারণে প্রায় তিন বছর বন্ধ থাকার পর আবারও ঘরোয়া ফুটবলে ফিরছে ফিলিস্তিন। আগামী ৪ সেপ্টেম্বর থেকে দেশটির ফুটবলসহ

2026-08-11T14:16:32+00:00
2026-08-11T14:16:32+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
যুদ্ধ শেষ, মাঠে ফিরছে ফিলিস্তিনের ফুটবল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:১৬ পিএম 
পুনরায় খেলা শুরুর ঘোষণা দিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। ছবি : সংগৃহীত
গাজা যুদ্ধের কারণে প্রায় তিন বছর বন্ধ থাকার পর আবারও ঘরোয়া ফুটবলে ফিরছে ফিলিস্তিন। আগামী ৪ সেপ্টেম্বর থেকে দেশটির ফুটবলসহ অন্যান্য ক্রীড়া কার্যক্রম পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।

সোমবার (১০ আগস্ট) রামাল্লায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জিবরিল রাজুব এ ঘোষণা দেন। তিনি জানান, দীর্ঘ বিরতির পর প্রথম আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ বা ‘সহস্র শহীদ কাপ’।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পেশাদার ফুটবল লিগ বন্ধ হয়ে যায়। যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। নিহত ক্রীড়াবিদদের স্মরণেই নতুন এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে।

প্রতিযোগিতায় পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরের ৩৬টি ক্লাব অংশ নেবে। তিন অঞ্চলে একই সময়ে শুরু হবে টুর্নামেন্টটি।


রাজুব বলেন, যুদ্ধ ফিলিস্তিনিদের স্বাভাবিক ক্রীড়া কার্যক্রম থামিয়ে দিলেও খেলাধুলা তাদের কাছে এখনও আশা, জীবন ও প্রতিরোধের প্রতীক। দীর্ঘ বিরতিতে ক্লাব ও ফুটবল অ্যাসোসিয়েশন আর্থিক সংকটে পড়েছে বলেও জানান তিনি।

এ পরিস্থিতিতে ফিফাসহ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছে ফিলিস্তিন। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে পরিচালিত ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে দেশটির ফিফা সদস্যপদ স্থগিতের দাবিও জানিয়েছে সংগঠনটি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   যুদ্ধ  ফিলিস্তিন  ফুটবল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: