শিক্ষক নিয়োগ নিয়ে গুজব ছড়াচ্ছে ‘গুপ্ত মন্ত্রণালয়’ : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে

2026-08-11T16:23:18+00:00
2026-08-11T16:23:18+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শিক্ষক নিয়োগ নিয়ে গুজব ছড়াচ্ছে ‘গুপ্ত মন্ত্রণালয়’ : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:২৩ পিএম 
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি অভিযোগ করেছেন, এ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে যে আলোচনা হচ্ছে, তা মূল বিষয় না জেনেই ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক আলোচনার একটি রেজুলেশন কাটছাঁট করে প্রকাশের অভিযোগ তুলে তিনি বলেন, কোনো ‘গুপ্ত মন্ত্রণালয়’ এ ধরনের কাজ করেছে।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে সমালোচনার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার প্রকাশিত ফলাফল স্বচ্ছভাবে তৈরি হয়েছে। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে বলে এটিকে ‘রেজাল্ট ড্রপ’ বলা ঠিক নয়। 


তার মতে, জোর করে কাউকে পাস বা ফেল করানোর সুযোগ নেই এবং ফল প্রভাবিত করতে শিক্ষা বোর্ডগুলোর ওপর সরকার কোনো চাপ দেয়নি।

তিনি জানান, এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করা ৩১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আগের মতো এসব প্রতিষ্ঠান বন্ধও করে দেওয়া হতে পারে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। আগামী দিনে শিক্ষাব্যবস্থায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   শিক্ষক  নিয়োগ  গুজব  গুপ্ত মন্ত্রণালয়  শিক্ষামন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: