জোর করে কি পাস করানো যায় : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এসএসসি পরীক্ষার ফলাফলে ‘ড্রপ’ হয়েছে, এমনটা বলা যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি

2026-08-11T15:06:45+00:00
2026-08-11T15:06:45+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জোর করে কি পাস করানো যায় : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:০৬ পিএম 
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
এসএসসি পরীক্ষার ফলাফলে ‘ড্রপ’ হয়েছে, এমনটা বলা যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘এসএসসির ফলে ড্রপ হয়েছে, এটা বলা যায় না। কারণ জোর করে কি ফল করানো যায়? জোর করে পাস করানো যায়?’

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাখাতের এতো সংকটের পরও এই রেজাল্ট অবশ্যই ভালো। এই নাম্বার কি শিক্ষার্থীরা পাঁচ মাসে পেয়েছে? দীর্ঘদিনের সংকটের ফল এটি।’

তিনি আরও বলেন, ‘ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কাজ করছি। গত ২০ বছরে আমরা আরো পিছনের দিকে এসেছি। শিক্ষক সংকট ভয়াবহ।’


আলোচনায় থাকা বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে শিক্ষার্থীদের যাচাই-বাছাই ছাড়া কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আলোচনার টেবিলে থাকা রেজুলেশনের রাষ্ট্রীয় চূড়ান্ত সিদ্ধান্ত নয়। যাচাই-বাছাই না করে শিক্ষার্থীরা উসকানিতে পা দিচ্ছে।’

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘৭৭ হাজার শিক্ষক নিয়োগে বাছাইয়ের পর নিয়োগ প্রক্রিয়া ঠিক করা হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষকরা বেতন ভাতা নেবে কিন্তু রেজাল্ট জিরো হবে, তা হতে পারে না। শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’


সময়ের আলো/এমকে
  বিষয়:   জোর  পাস  শিক্ষামন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: