ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ‘সিদ্ধান্ত হয়নি’: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম

2026-08-11T03:13:50+00:00
2026-08-11T03:33:45+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিক্ষা
ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ‘সিদ্ধান্ত হয়নি’: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:১৩ এএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৩:৩৩ এএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। সংগৃহীত ছবি
ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 

সোমবার (১০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি জানান, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২০০৫ সালে প্রতিষ্ঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর কাজ আরও স্বচ্ছ করতে কেবল পর্যালোচনা চলছে। একই সঙ্গে তিনি এ নিয়ে কোনো অপপ্রচার না চালানোর অনুরোধ জানান। 

তবে শিক্ষামন্ত্রীর এই ফেসবুক দাবির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সভার কার্যবিবরণীর তথ্যের অসংগতি দেখা গেছে। গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, এখন থেকে এনটিআরসিএ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের সুপারিশ করতে পারবে না। এ সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করবে সেটিও নির্ধারণ করা হয়েছিল ওই সভায়। 


সভার নথি অনুযায়ী, এনটিআরসিএ আর পরিপত্র অনুযায়ী নিয়োগের সুপারিশ করবে না, কেবল পরীক্ষা ও প্রত্যয়ন করবে। পাশাপাশি ১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের স্বউদ্যোগে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ নেওয়ার সুযোগ দেওয়া এবং এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর সিদ্ধান্তও হয়েছিল সেখানে। 

শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত ও নথিপত্র ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরিপ্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ম্যানেজিং কমিটি  শিক্ষক  নিয়োগ  শিক্ষামন্ত্রী 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: