মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না’ মন্তব্য করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

2026-08-10T16:54:10+00:00
2026-08-10T16:54:10+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৫৪ পিএম 
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না’ মন্তব্য করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীরা পরীক্ষায় যে উত্তর দিয়েছে, তার ভিত্তিতেই ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষার্থী যতটুকু পড়াশোনা করেছে, পরীক্ষায় তার প্রতিফলন অনুযায়ীই নম্বর পেয়েছে। তবে কোনো শিক্ষার্থী প্রত্যাশিত ফল না পেলে তার খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ রয়েছে। এ জন্য আইন সংশোধন করা হয়েছে। এখন পুনর্নিরীক্ষণের আবেদন করা হলে পুরো খাতা পুনরায় পরীক্ষা করা হবে। কোনো ভুল বা ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবার ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে তাঁর পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আগামী বছরের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে বলেও জানান তিনি। পরবর্তী সময়ে ধাপে ধাপে পরীক্ষার সময় আরও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।


সময়ের আলো/এমকে
  বিষয়:   পরীক্ষা  নম্বর  শিক্ষামন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: