তুর্কি ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সহধর্মিণী মাদাম এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইড লাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’(বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা, জলবায়ু ন্যায়বিচার, পরিবেশ সংরক্ষণ, পাটপণ্য বাজারজাত, এবং নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডা. জুবাইদা রহমান।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে পোস্ট দিয়ে ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠকের ব্যাপারে জানান এমিনে এরদোয়ান।
অপরদিকে, বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উক্ত বৈঠকের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
সময়ের আলো/এসকে