রোহিঙ্গা ইস্যুতে দেশে আসছেন জাতিসংঘের র‍্যাপোর্টিয়ার

জাতীয়

বুধবার দেশে আসছেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি। বুধবার ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ

2026-11-11T03:00:29+00:00
2026-11-11T03:00:29+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জাতীয়
রোহিঙ্গা ইস্যুতে দেশে আসছেন জাতিসংঘের র‍্যাপোর্টিয়ার
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:০০ এএম 
মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি । ছবি : সংগৃহীত
বুধবার দেশে আসছেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি। বুধবার ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে  সহযোগিতার সুযোগের ওপর নজর দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে, তারা এই সফর আয়োজনে প্রস্তুত নয়।

তার সফরসূচির মধ্যে ঢাকায় বেশ কয়েকটি বৈঠক ছাড়াও কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়াদের সঙ্গে বৈঠক করবেন।


সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এরপর তিনি ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   রোহিঙ্গা  ইস্যু  দেশে  আসছেন  জাতিসংঘ  র‍্যাপোর্টিয়ার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: