বাংলাদেশের সঙ্গে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ

2026-11-11T04:53:52+00:00
2026-11-11T05:20:32+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশের সঙ্গে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ এএম  আপডেট: ১১.১১.২০২৬ ৫:২০ এএম
বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির । ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্কে পৌঁছেছেন। সফরের প্রথম দিনেই তিনি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি খাতে অংশীদারত্ব, বিমান চলাচল খাতে বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

তিনি আরও জানান, জ্বালানি খাতে বিশেষ করে গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং এ খাতে তুরস্কের অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে।বাংলাদেশ এসব খাতে তুরস্কের সঙ্গে শক্তিশালী বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী।


আগামীকাল বুধবার প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।এর মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ  প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধামমন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী, উপ প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/এসকে
  বিষয়:   বাংলাদেশ  সঙ্গে  জ্বালানি খাত  বিনিয়োগ  আগ্রহী  তুরস্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: