মহাসড়কে বিকট শব্দে নাইট্রোজেনবাহী ট্রাকে বিস্ফোরণ

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় নাইট্রোজেনবাহী কন্টেইনারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের পর থেকে তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের প্রায়

2026-08-11T16:44:24+00:00
2026-08-11T16:57:38+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মহাসড়কে বিকট শব্দে নাইট্রোজেনবাহী ট্রাকে বিস্ফোরণ
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৪৪ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৪:৫৭ পিএম
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় তরল নাইট্রোজেন বহনকারী ট্রাকে বিস্ফোরণ ঘটে। ছবি : সময়ের আলো
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় নাইট্রোজেনবাহী কন্টেইনারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের পর থেকে তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের প্রায় ২০০ গজ এলাকা  সাদা ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোর  ৭টার দিকে উপজেলার যশোর বেনাপোল থেকে ঢাকার দিকে যাওয়ার পথে বনপাড়া এলাকার মোল্লা হোটেল সংলগ্ন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ সময় পথচারীরা ও স্কুলগামী শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দৌড়ে নিরাপদ স্থানে চলে যেতে দেখা যায়। এসময় মহাসড়কে চলাচলকারী অন্যান্য যানবাহন কিছু সময়ের জন্য ধোয়াচ্ছন্ন এলাকা অতিক্রম করতে সাহস পায়নি। পরে ধোঁয়া কমে গেলে যানবাহনগুলো চলাচল শুরু করে। 

প্রাথমিকভাবে জানা গেছে, নাইট্রোজেনবাহী কন্টেইনারের এই বিস্ফোরণের ঘটনায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।


বনপাড়া মোল্লা হোটেলের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ মোল্লা জানান, সকালের নাস্তা করতে নাইট্রোজেনবাহী কন্টেইনার গাড়ীটি মহাসড়কের পাশে পার্কিং করে জনৈক চালক ও তার সহকারী আমাদের খাবার হোটেলে আসেন। পরে বিকট শব্দ হয়ে সাদা ধোঁয়ার মতো নাইট্রোজেন গ্যাস বের হয়ে ২০০ গজ এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্রায় ২০ মিনিটের মধ্যে সব ধোঁয়া বাতাসে মিলিয়ে যায়। পরে বনপাড়া ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা এসে খালি কন্টেইনারটি নিরাপদ স্থানে নিয়ে যায়। 

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক টীম নিয়ে উপস্থিত হয়েছি এবং ঝুঁকিপূর্ণ না থাকায় পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করে ওই স্থান ত্যাগ করেছি। তবে এ বিষয়ে নাইট্রোজেনবাহী কন্টেইনারের চালক কোন তথ্য দিতে রাজী ছিলেন না। ওই চালক খালি কন্টেইনার নিয়ে ঢাকার দিকে রওনা দিয়েছেন।  

সময়ের আলো/আতা


  বিষয়:   নাটোর  বড়াইগ্রাম  বনপাড়া  নাইট্রোজেনবাহী ট্রাকে বিস্ফোরণ  বিস্ফোরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: