দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনার ‘ছাঁটাই মিশনে’ ৬ তারকা

ক্রীড়া ডেস্ক

খেলা

চলতি দলবদলের মৌসুমের সময়সীমা শেষ হওয়ার আগেই নিজেদের মূল স্কোয়াড ছোট করার পরিকল্পনা হাতে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এরই মধ্যে

2026-08-11T20:48:32+00:00
2026-08-11T20:49:34+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
খেলা
দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনার ‘ছাঁটাই মিশনে’ ৬ তারকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৮:৪৯ পিএম
দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনায় ‘ছাঁটাই মিশনে’ ৬ তারকা । ছবি : সংগৃহীত
চলতি দলবদলের মৌসুমের সময়সীমা শেষ হওয়ার আগেই নিজেদের মূল স্কোয়াড ছোট করার পরিকল্পনা হাতে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এরই মধ্যে বেশ কয়েকটি ট্রান্সফার ও ধারের চুক্তি সম্পন্ন করা কাতালান ক্লাবটি এবার আরও ৬ ফুটবলারকে বিদায় জানানোর প্রক্রিয়া শুরু করেছে।

আন্তর্জাতিক ব্যস্ততা ও ছুটি শেষে অধিকাংশ খেলোয়াড় অনুশীলনে ফেরার পর মূল দল গুছিয়ে নেওয়ার কাজে হাত দিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় স্থান না পাওয়া ফুটবলারদের হয় স্থায়ী চুক্তিতে বিক্রি, না হয় ধারে অন্য ক্লাবে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্প্যানিশ ক্রীড়ামাধ্যম ‘স্পোর্ত’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্লিকের অধীনে অনুশীলনে থাকা ছয়জন ফুটবলারকে ইতোমধ্যে মূল দলের সার্বিক সেশন থেকে আলাদা করা হয়েছে। বর্তমানে তাদের জন্য নির্দিষ্ট ফিটনেস অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে, যা দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার আগে তাদের ক্লাব ছাড়ারই স্পষ্ট ইঙ্গিত।


বিদায়ের পথে থাকা ফুটবলারদের তালিকায় সবার আগে রয়েছেন লেফট-ব্যাক জোফ্রে তোরেন্ত। ডাচ ক্লাব আয়াক্সে তার যোগ দেওয়া প্রায় নিশ্চিত হলেও চুক্তির কিছু ব্যক্তিগত আনুষ্ঠানিকতার কারণে আনুষ্ঠানিক ঘোষণা কিছুটা পিছিয়েছে। অন্যদিকে মিডফিল্ডার মার্ক কাসাদোকে পেতে সৌদি আরব ও ইউরোপের কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে। তবে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিচ্ছেন এই ফুটবলার।

এ ছাড়া রাইট-ব্যাক হেক্তর ফোর্টের ক্যাম্প ন্যু ছাড়ার সম্ভাবনা প্রবল, যার দিকে চোখ রাখছে ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব। ফরোয়ার্ড টমি মার্কেসকে স্থায়ীভাবে বিক্রি করার চেষ্টা করছে বার্সা, তবে সুবিধাজনক প্রস্তাব না পেলে স্পোর্টিং ব্রাগায় ধারে পাঠানোর পথও খোলা রাখা হয়েছে। তালিকার বাকি দুই তরুণ প্রতিভা গিলে ফার্নান্দেজ ও টনি ফার্নান্দেজের জন্যও উপযুক্ত গন্তব্য খুঁজছে ক্লাব কর্তৃপক্ষ।

প্রাক-মৌসুমের প্রথম পর্ব শেষ হওয়ায় এই খেলোয়াড়দের দ্রুত নতুন ঠিকানা নির্ধারণ করে স্কোয়াডকে পূর্ণাঙ্গ রূপ দিতে চায় বার্সেলোনা প্রশাসন।

সময়ের আলো/টিকে


  বিষয়:   দলবদল  বার্সেলোনা  ছাঁটাই মিশন  ৬ তারকা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: