দেশের অর্থনীতিকে চাঙ্গা করাই আমাদের লক্ষ্য : অর্থমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

জাতীয়

দেশের অর্থনীতিকে চাঙ্গা করাই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে

2026-08-11T21:29:30+00:00
2026-08-11T21:29:30+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
জাতীয়
দেশের অর্থনীতিকে চাঙ্গা করাই আমাদের লক্ষ্য : অর্থমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:২৯ পিএম 
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
দেশের অর্থনীতিকে চাঙ্গা করাই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে চট্টগ্রাম বন্দর ভবনে চট্টগ্রাম বন্দর, কাস্টমস, এনবিআর ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী স্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর অনেকগুলো কাজের মধ্যে একটি হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করা। আর অর্থনীতি চাঙ্গা করতেই আজকে এ যৌথ সভার আয়োজন করা হয়েছে। যেখানে বন্দর কর্তৃপক্ষ, কাস্টম কর্তৃপক্ষ, এনবিআর যৌথভাবে বসে কার্যকরী সিদ্ধান্ত নিতে এবং সেগুলো কম সময় ও খরচে মধ্যে বাস্তবায়ন করতে পারে। কম খরচে ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করা গেলে দ্রব্য মূলের দাম সহনীয় হবে। ব্যাবসায়িক খরচ কমবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে, জনগণের সুবিধা হবে। 

অর্থমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য অর্থনীতিকে চাঙ্গা করে কর্মসংস্থান সৃষ্টি করা, রপ্তানি বাড়ানো, শিল্পায়ন বাড়ানো, এবং ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। ব্যবসায়ীরা যাতে বাধাগ্রস্ত না হয়, তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে এজন্য ব্যবসায়কে সহজ করার সব প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে।   

তিনি বলেন, বিগত দিনে যে-সব সমস্যা তৈরি করা হয়েছে বা বিভিন্ন রেগুলেশনের মাধ্যমে ব্যবসায়কে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, তা থেকে বের হয়ে আসার জন্য ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বাজেটে ডি-রেগুলেশন করার কথা বলা হয়েছে। ডি-রেগুলেশনকে আরো কার্যকর করার জন্য, এটাকে বাস্তবায়ন করার জন্য, অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি হচ্ছে আজকের এই সভা। 


তিনি আরও বলেন, উচ্চ দ্রব্যমূল্যের কারণ হচ্ছে ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ, কাস্টম্‌সের দীর্ঘসূত্রিতা, পোর্টের দীর্ঘসূত্রিতা। আজকের সভায় এসব বিষয় বার বার উঠে এসেছে। এজন্য আজকে এনবিআর, পোর্ট, কাস্টম সবাইকে নিয়ে বসেছি যাতে ব্যবসায়ীরা খরচ কমিয়ে নিবিড়ভাবে ব্যবসায় পরিচালনা করতে পারে। সেজন্য এ সভায় এনবিআর চেয়ারম্যান, পোর্টের চেয়ারম্যান এসেছে। তারা একটি যৌথ কমিটির মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ হওয়ার পাশাপাশি সময় ও খরচ কমবে বলে আশা করা যাচ্ছে।  

জয়েন্টলি সবাইকে নিয়ে বসে প্রত্যেকটি সমস্যা চিহ্নিত করেছি উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি সমস্যার সমাধান কী হওয়া দরকার সে ব্যাপারে সিদ্ধান্তও নেয়া হয়েছে। এসব সিদ্ধান্ত লিপিবদ্ধ করা হয়েছে। কত সময়ের মধ্যে সিদ্ধান্তটি বাস্তবায়ন হবে সেটারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

তিনি বলেন, কাস্টমস ও পোর্টের জয়েন্টলি কাজ করার প্রয়োজনীয়তা অনেক আগেই ছিলো। তবে এখন জাতীয় স্বার্থে দুই পক্ষ মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এগুলো খুব সহসাই কার্যকর হবে। যার ফলে চট্টগ্রাম পোর্ট ও কাস্টম্‌সের কার্যক্রম অনেক বেশি গ্রহণযোগ্য হবে। কম সময়ের মধ্যে পণ্য খালাস ও রফতানি কার্যক্রম শেষ হবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপর বিদেশি বিনিয়োগকারী ও আমদানিকারকদের আস্থা বাড়বে। সাথে সাথে বাংলাদেশি ব্যবসায়ীদের খরচ কমবে, ইফিসিয়েন্সি বাড়বে। এর মাধ্যমে কর্মসংস্থান হবে, দেশের অর্থনীতি ভালো হতে থাকবে, মূল্যস্ফীতি কমে আসবে, সাপ্লাই চেইন শক্তিশালী হবে।

কাস্টমস বা পোর্টের খরচ বাড়লে তা আল্টিমেটলি জনগণকে দিতে হয় মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, খরচগুলো যাতে আর জনগণের উপর বা ব্যবসায়ীদের উপর না চাপাতে হয় তার জন্যই আজকের যৌথসভা। আজকের সভার সিদ্ধান্তগুলো কার্যকর হলে অল্প সময়ের মধ্যে পোর্ট ও কাস্টমস মিলে আগামীদিনে নতুন ধারা সৃষ্টি হবে, ব্যবসায়ী ও জনগণ উভয়ই লাভবান হবে, সরকারও লাভবান হবে। আগামী ২০৩৪ সালে আমরা যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির কথা বলছি, সেটার পথ সুগম হবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   দেশ  অর্থনীতি  লক্ষ্য  অর্থমন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: