ইনফান্তিনোকে সরানো হলে সেটি হবে ‘ভয়াবহ ভুল’ : ট্রাম্প

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে যখন বিতর্কের ঝড় বইছে, ঠিক তখনই তার পাশে এসে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের

2026-08-11T23:37:44+00:00
2026-08-11T23:38:01+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ইনফান্তিনোকে সরানো হলে সেটি হবে ‘ভয়াবহ ভুল’ : ট্রাম্প
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৩৭ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ১১:৩৮ পিএম
ইনফান্তিনোকে সরানো হলে সেটি হবে ‘ভয়াবহ ভুল’ : ট্রাম্প । ছবি : সংগৃহীত
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে যখন বিতর্কের ঝড় বইছে, ঠিক তখনই তার পাশে এসে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে অপসারণ করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়ে ট্রাম্প সাফ জানিয়েছেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা হবে সংস্থাটির জন্য এক ‘ভয়াবহ ভুল’। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান'-এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফিফার নেতৃত্ব ও নতুন বাণিজ্যনীতি ঘিরে তীব্র কোন্দলের মুখে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ইনফান্তিনোর পক্ষে প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেন। সেখানে তিনি লেখেন, "যে কারণেই হোক না কেন, ফিফা যদি প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা সামান্যতমও বিবেচনা করে, তবে সেটি হবে এক ঐতিহাসিক ও ভয়াবহ ভুল।"

ফিফা প্রধানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প আরও দাবি করেন, ইনফান্তিনোর দিকনির্দেশনাতেই ইতিহাসের সবচেয়ে সফল ও লাভজনক বিশ্বকাপ ফুটবল আয়োজন সম্ভব হয়েছে। তাকে সরিয়ে দেওয়া হলে ভবিষ্যতে বিশ্বকাপের সেই সোনালী গৌরব ও সার্বিক মান আর আগের অবস্থায় রাখা সম্ভব হবে না বলেও মত প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।


তবে ফিফা সভাপতির প্রতি ট্রাম্পের এই সমর্থন ফুটবল বিশ্বের সামগ্রিক বাস্তবতার বিপরীত চিত্র নির্দেশ করছে। মূলত বিশ্বকাপের বাণিজ্যিক সত্ত্বের একটি বড় অংশ বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার নতুন পরিকল্পনার পর থেকেই ইউরোপ (উয়েফা), উত্তর ও মধ্য আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন আঞ্চলিক কনফেডারেশনের তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, অসন্তুষ্ট কনফেডারেশনগুলো বিকল্প প্রতিযোগিতা চালুর মতো কঠোর পদক্ষেপেরও চিন্তা করছে।

এদিকে আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফার পরবর্তী নির্বাচনকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নাকচ করে দিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফাও আনুষ্ঠানিকভাবে তাদের সভাপতির পাশে দাঁড়িয়েছে। তবে উয়েফাসহ কয়েকটি শীর্ষ কনফেডারেশন বিরুদ্ধে অবস্থান নিলেও আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার সিংহভাগ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইনফান্তিনোর পক্ষে অবস্থান নেওয়ায় আগামী নির্বাচনকে ঘিরে বিশ্ব ফুটবলে উত্তাপ আরও বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত মিলছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ইনফান্তিনো  ভয়াবহ ভুল : ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: