কালো ধোঁয়া নির্গমন ৯১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা পুলিশের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সড়কে যানবাহনের কালো ধোঁয়ায় পরিবেশ দূষণের সঙ্গে বাড়ছে নাগরিকদের অস্বস্তি। তবে নগরবাসীর স্বস্তির নিশ্বাস নিশ্চিত করতে এমন যানবাহনের বিরুদ্ধে

2026-08-12T03:17:57+00:00
2026-08-12T03:19:25+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
কালো ধোঁয়া নির্গমন ৯১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা পুলিশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:১৭ এএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৩:১৯ এএম
কালো ধোঁয়া ছড়াচ্ছে রাজধানীর পাবলিক বাস। সংগৃহীত ছবি
রাজধানীর সড়কে যানবাহনের কালো ধোঁয়ায় পরিবেশ দূষণের সঙ্গে বাড়ছে নাগরিকদের অস্বস্তি। তবে নগরবাসীর স্বস্তির নিশ্বাস নিশ্চিত করতে এমন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে কালো ধোঁয়া নির্গমনের দায়ে ৯১৫টি মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, পরিবেশ দূষণ রোধ এবং সড়কে চলাচলকারী যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জুলাই মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালো ধোঁয়া নির্গমনের দায়ে ৯১৫টি মামলা করা হয়। 


তিনি আরও জানান, জুলাই মাসে ট্রাফিক বিভাগের মধ্যে রমনা বিভাগে ৩৪টি, মতিঝিল বিভাগে ৩৫৪টি, লালবাগ বিভাগে ৪টি, ওয়ারী বিভাগে ১৭২টি, তেজগাঁও বিভাগে ১৩১টি, মিরপুর বিভাগে ৩৬টি, উত্তরা বিভাগে ১২৮টি এবং গুলশান বিভাগে ৫৬টি মামলা করা হয়েছে।

পরিবেশ দূষণ কমিয়ে নগরবাসীর জন্য নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   কালো ধোঁয়া  নির্গমন  মামলা  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: