উৎসব : শ্রাবণ মেঘের গান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

শ্রাবণের শেষে বৃষ্টিদিনের সন্ধ্যায় বিশেষ গানের আসরের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। ‘শ্রাবণ মেঘের গান’ শীর্ষক অনুষ্ঠানটি শুরু হবে

2026-08-12T04:53:47+00:00
2026-08-12T04:53:47+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আনন্দ সময়
উৎসব : শ্রাবণ মেঘের গান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৫৩ এএম 
সংগৃহীত ছবি
শ্রাবণের শেষে বৃষ্টিদিনের সন্ধ্যায় বিশেষ গানের আসরের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। ‘শ্রাবণ মেঘের গান’ শীর্ষক অনুষ্ঠানটি শুরু হবে আজ বিকাল সাড়ে ৫টায়।  টিএসসির সুইমিংপুল প্রাঙ্গণে বসবে এই আসর। এতে গান গাইবেন তুহিন কান্তি দাস, নাহিদ হাসান, সাহস মোস্তাফিজ, বাপ্পী নবী, সৈয়দ মিজান, ইলা লালালালা, প্রভাতফেরি ও আন্তঃনগর। 

ঘোষণা বার্তায় আয়োজকরা বলেন, ‘সুজলা সুফলা শস্য শ্যামলা, জীবনানন্দের এই ফসলময় দেশে বর্ষা বরাবরই ভীষণ আদরের ঋতু, অমোঘ প্রার্থনার ঋতু। তাই বর্ষা এলেই আমাদের চিরতৃষিত প্রাণ স্বস্তি পায়, দাসত্বের খটমটে শৃঙ্খলা ভেঙে কখনো গেয়ে ওঠে শ্রাবণ মেঘের গান, কখনো বা গানে গানে চাদরের নিচে গড়িয়ে নেয় আরেকটি বেলা। উৎসব, আনন্দ, সমাদর প্রিয় সংস্কৃতিমনা বাঙালির কাছে বর্ষা আবদার করে বসে অনাড়ম্বর আয়োজনের। আর প্রিয় ঋতুর আবদার অগ্রাহ্য করার দুঃসাহস কি আর আমাদের আছে! তাই ২৮ শ্রাবণ, ১৪৩৩ বুধবার বিকালে ‘শ্রাবণ মেঘের গান’-এ প্রিয় প্রাণদের সঙ্গে নিয়ে সবাই সম্মিলিত হচ্ছি টিএসসির সুইমিংপুলে।’ 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 



  বিষয়:   উৎসব  শ্রাবণ মেঘের গান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: