‘নেতারা চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত, যুবকদের নিয়ে কাজ করার সময় নেই'

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্রকে তরুণ সমাজের দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের রাষ্ট্র

2026-08-12T14:10:10+00:00
2026-08-12T14:10:10+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
রাজনীতি
‘নেতারা চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত, যুবকদের নিয়ে কাজ করার সময় নেই'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:১০ পিএম 
ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্রকে তরুণ সমাজের দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের রাষ্ট্র বক্তৃতা ও চাপাবাজিতে ব্যস্ত। আর দলীয় নেতারা দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত। যুব সমাজ নিয়ে কাজ করার সময় ও সুযোগ তাদের নেই। আমাদের যুবকেরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দেশপ্রেমিক। যে যুবকেরা দেশপ্রেমিক, তাদের দাবিয়ে রাখা যায় না। যে যুবকেরা সৎ, তাদের পিছনে ফেলা যায় না। আর যে যুবকেরা সাহসী ও ঐক্যবদ্ধ, সেই যুবকেরা ইতিহাস রচনা করতে জানে।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব র‌্যালিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লবের কথা জানেন? অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তরুণরা ঐক্যবদ্ধ হয়েছিল। সেই তরুণরা নতুন বাংলাদেশ এনে দিয়েছে। দুর্ভাগ্য হচ্ছে, এই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, সম্ভাবনা ছিল, বর্তমান সরকার সেটাকে ম্লান করে দিচ্ছে।


তিনি বলেন, নতুন বাংলাদেশকে আগামী দিনের সমৃদ্ধ, মানবিক, উন্নত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসেবে গড়তে হলে সংস্কারের কোনো বিকল্প নেই। যারা আমাদের যুব সমাজকে নির্যাতন-অত্যাচারের মাধ্যমে বাংলাদেশের পিছিয়ে পড়া এবং রাষ্ট্র ধ্বংস করার যে অপচেষ্টা হয়েছে, রাষ্ট্রীয় তছরুপ বন্ধ করার অপচেষ্টা হয়েছে, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের যে মহোৎসব করা হয়েছে, সেই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের গণরায়, যেটা গণভোটের মাধ্যমে এসেছে, সেটার বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, এখানে সমাজের প্রতিভার লালন, তাদের সামাজিক, নৈতিক এবং রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রের উন্নয়নের রূপরেখা দেওয়া আছে। এই সরকার কেন বাস্তবায়ন করতে চায় না? এজন্য বাস্তবায়ন করতে চায় না যে, যদি গণভোটের রায় বাস্তবায়ন হয়, তাহলে মানবাধিকার কমিশন স্বাধীন হবে, শক্তিশালী হবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনসহ মহানগরের নেতারা র‍্যালিকে অংশ নেন।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: