তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে- এমন খবর গুজব।
বুধবার (১২ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি গুজবের একটি অংশ।’
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে এরই মধ্যে বর্তমান সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।’
সময়ের আলো/কেএইচও