পেলে ও বেকনবাওয়ারের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশের শামিত সোম

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান মিডফিল্ডার শামিত সোম। ইতোমধ্যে তিনি বাংলাদেশ দলের জার্সিতে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন, করেছেন গোলও। এবার শামিত সোম

2026-08-12T14:38:04+00:00
2026-08-12T14:38:04+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
খেলা
পেলে ও বেকনবাওয়ারের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশের শামিত সোম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:৩৮ পিএম 
শামিত সোম। ছবি : সংগৃহীত
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান মিডফিল্ডার শামিত সোম। ইতোমধ্যে তিনি বাংলাদেশ দলের জার্সিতে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন, করেছেন গোলও। এবার শামিত সোম ইতিহাসখ্যাত মার্কিন ক্লাব নিউইয়র্ক কসমসে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে।

পেলে ও ফ্রাঞ্জ বেকনবাওয়ারের মতো কিংবদন্তি ফুটবলারদের সাবেক এই ক্লাবে যোগদানের খবর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে তিন বছর খেলে চলতি বছরের জানুয়ারিতে ক্লাব ছাড়েন শামিত। এরপর তিনি নতুন গন্তব্য খুঁজছিলেন। সম্প্রতি নিউ ইয়র্ক কসমসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে গুঞ্জন উঠেছে। যদিও খেলোয়াড় বা ক্লাব কেউই এখনও অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করেনি।


নিউইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের লিগ ইউএসএল লিগ ওয়ানে খেলে। তবে ক্লাবটির ঐতিহ্য অনেক বড়। ১৯৭০-এর দশকে ব্রাজিলিয়ান সুপারস্টার পেলে এবং জার্মান বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রাঞ্জ বেকনবাওয়ার এই ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন।

কানাডায় জন্মগ্রহণকারী শামিত বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি আগে কানাডার জাতীয় দলের হয়েও খেলেছেন। পরে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাল-সবুজ জার্সি গায়ে তুলে নেন। ২০২৫ সালে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটে তার এবং তিনি ইতোমধ্যে আন্তর্জাতিক গোলও করেছেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   পেলে  বেকনবাওয়ার  ক্লাব  বাংলাদেশ  শামিত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: