‘ঘুমন্ত’ ট্রাম্পকে জাগাতে নারী কর্মী নিয়োগ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের ওভাল অফিসে সরকারি অনুষ্ঠানের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝিমিয়ে পড়ার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা

2026-08-12T17:08:01+00:00
2026-08-12T17:15:00+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘ঘুমন্ত’ ট্রাম্পকে জাগাতে নারী কর্মী নিয়োগ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৫:১৫ পিএম
সংগৃহীত ছবি
হোয়াইট হাউসের ওভাল অফিসে সরকারি অনুষ্ঠানের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝিমিয়ে পড়ার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

বিভিন্ন অনুষ্ঠানে তার চোখ বন্ধ হয়ে আসার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে ট্রাম্পের পুরোনো ব্যঙ্গের কথাও মনে করিয়ে দিচ্ছেন। বাইডেনকে প্রায়ই ‘স্লিপি জো’ বলে কটাক্ষ করতেন ট্রাম্প।

সোমবার (১০ আগস্ট) ওভাল অফিসে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানের ভিডিওতে ট্রাম্পকে কয়েকবার চোখ খোলা রাখতে কষ্ট করতে দেখা যায়। এ সময় তার পেছনে দাঁড়িয়ে থাকা এক নারী নিজের পেটে হাত দেওয়ার পরপরই ট্রাম্পকে সতর্ক হতে দেখা যায়। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ধরনের কৌতুক ও ষড়যন্ত্র তত্ত্ব।

নেটিজেনদের একাংশ দাবি করেন, ট্রাম্প ঘুমিয়ে পড়লে তাকে সতর্ক করতে ‘দ্য জ্যাপার’ নামে বিশেষ এক কর্মী নিয়োগ করা হয়েছে। এমনকি ওই নারী কোনো গোপন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করছেন বলেও অনেকে অনুমান করেন।


তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ভিডিওর দৃশ্যকে কেন্দ্র করে এমন ধারণা করা নিছক অনলাইন জল্পনা। 

পরে জানা যায়, ট্রাম্পের পেছনে থাকা নারী ২৭ বছর বয়সী রক্ষণশীল গণমাধ্যম উদ্যোক্তা ও ‘দ্য কনজারভেটর’-এর প্রতিষ্ঠাতা জেমি লি ফ্র্যাঙ্কলিন। তিনি এর আগে ট্রাম্প প্রশাসনের অধীনেও কাজ করেছেন।

ভাইরাল গুঞ্জন নিয়ে ফ্র্যাঙ্কলিন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ঘুমন্ত  ট্রাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: