হেলমেট-মাস্ক পরে ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৩ সেকেন্ডের মিছিল

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হেলমেট ও মাস্ক পরে ৪৩ সেকেন্ডের ঝটিকা মিছিল করেছেন।বুধবার (১২ আগস্ট) বিকেলে

2026-08-13T20:49:47+00:00
2026-08-13T20:50:56+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
হেলমেট-মাস্ক পরে ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৩ সেকেন্ডের মিছিল
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:৪৯ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৮:৫০ পিএম
মিছিলে অংশ নেন ৬ জন। ছবি : সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হেলমেট ও মাস্ক পরে ৪৩ সেকেন্ডের ঝটিকা মিছিল করেছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ার জোড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, মিছিলটিতে ৬ জন অংশ নেন। তাদের মধ্যে ৪ জন হেলমেট ও মাস্ক পরিহিত ছিলেন। বাকি ২ জনের মুখ খোলা ছিল। মিছিল থেকে তারা ‘আমির হোসেন আমুসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি চাই’, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।


মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগের নলছিটি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আকাশ দাশ ও মোঃ শরিফুল ইসলাম শরিফ।

এদিকে, মিছিলের একটি ভিডিও আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজ ও শরিফুল ইসলামের আইডিতে প্রকাশ করা হয়েছে। সেখানে এটিকে ‘নলছিটি পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল’ উল্লেখ করে নেতৃত্বদানকারী হিসেবে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের নাম উল্লেখ করা হয়।

আগামী ১৫ আগস্টকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠনের এ ধরনের প্রকাশ্য তৎপরতা নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। 

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘নির্জন এলাকার চোরাগোপ্তা মিছিলের একটি ভিডিও আমাদের নজরে এসেছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার পর দ্বিতীয়বার নলছিটিতে সংগঠনটির নেতাকর্মীদের এমন ঝটিকা মিছিলের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে, দপদপিয়া খয়রাবাদ সেতু সংলগ্ন এলাকার একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   হেলমেট  মাস্ক  ঝালকাঠি  নিষিদ্ধ  ছাত্রলীগ  মিছিল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: