ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১০ জন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের মিছিল থেকে ব্যানারসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

2026-08-12T15:21:51+00:00
2026-08-12T15:21:51+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
রাজনীতি
ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১০ জন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:২১ পিএম 
ছবি : সংগৃহীত
ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের মিছিল থেকে ব্যানারসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি মডেল থানার ২ নম্বর সড়কে আড়ং শপিং মলের সামনে এ অভিযান চালানো হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে সাদা রঙের একটি হায়েস মাইক্রোবাসে করে এসে সরকারবিরোধী মিছিল করছিল। মিছিল থেকে ব্যানারসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— নেত্রকোনার মদন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নিশাত (২৮), রাজু সরকার (২৬), মদন উপজেলা আওয়ামী লীগের সদস্য দেওয়ান আশিক চৌধুরী (৪৩), খাইরুল ইসলাম (৪৫), খালিয়াজুরি থানা যুবলীগের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম (৩৭), মো. তোরাব মিয়া (৪০), খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজহার কিবরিয়া (৪১), কলমাকান্দা থানার চাঁদপুর গ্রামের সাদেক মিয়া চেলে সাগর মিয়া, মাইক্রোবাসের চালক ওমর ফারুক রকি (২৪) এবং মদনের কাইটাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. জুবাইদ মিয়া (২৬)।

পুলিশ আরও জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় মামলা করা হয়েছে। বুধবার দায়ের করা মামলাটিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ছাত্রলীগ  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: