যে কাবা দেখার আকাঙ্ক্ষায় ছুটে গেলেন মক্কায়, সেই কাবার সামনেই মৃত্যু!

সময়ের আলো ডেস্ক

ইসলাম

মাত্র চার দিন আগে হঠাৎ করেই আল্লাহর ঘর স্বচক্ষে দেখার তীব্র আকাঙ্ক্ষা জেগেছিল মনে। সেই টানে ছেলেকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি

2026-08-14T06:27:53+00:00
2026-08-14T06:27:53+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
ইসলাম
যে কাবা দেখার আকাঙ্ক্ষায় ছুটে গেলেন মক্কায়, সেই কাবার সামনেই মৃত্যু!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:২৭ এএম 
পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা হাজি আবদুল লতিফ। ছবি : সংগৃহীত
মাত্র চার দিন আগে হঠাৎ করেই আল্লাহর ঘর স্বচক্ষে দেখার তীব্র আকাঙ্ক্ষা জেগেছিল মনে। সেই টানে ছেলেকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি করে ছুটে গিয়েছিলেন পবিত্র মক্কায়। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর কাবার সামনে পৌঁছাতেই ঘটল এক হৃদয়স্পর্শী ঘটনা। পবিত্র কাবার দিকে তাকিয়ে 'আল্লাহু আকবার' ও ইস্তিগফার পড়তে পড়তেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা হাজি আবদুল লতিফ। বুধবার (১২ আগস্ট) ভোরে পবিত্র মসজিদুল হারামে এই আবেগঘন ঘটনাটি ঘটে।

‘বাও’ নামে পরিচিত আবদুল লতিফ ফয়সালাবাদের লায়লপুর কলোনির লাল মিলস চকের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি বেসরকারি স্কুলে বই সরবরাহের ব্যবসা করতেন। পরিবারের ভাষ্যমতে, মৃত্যুর মাত্র চার দিন আগে তিনি ওমরাহ পালনের ইচ্ছা প্রকাশ করেন এবং দ্রুত পাসপোর্ট জমা দেন। এরপর গত ১১ আগস্ট ছেলে আরসালানকে নিয়ে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। জেদ্দা থেকে মক্কার পথে তিনি বারবার সময় দেখছিলেন এবং দ্রুত কাবার সামনে যাওয়ার জন্য চালককে তাগাদা দিচ্ছিলেন। ছেলেকে তিনি বারবার বলছিলেন যে তার শরীর পুরোপুরি সুস্থ, শুধু যত দ্রুত সম্ভব আল্লাহর ঘরটি তিনি একবার দেখতে চান।


বুধবার ভোরে তাহাজ্জুদের সময় মক্কার হোটেলে পৌঁছানোর পরও দীর্ঘ সফরের ক্লান্তি তাকে দমাতে পারেনি। বিশ্রাম না নিয়েই ছেলেকে সঙ্গে করে তিনি সরাসরি হারাম শরিফে ছুটে যান। আরসালান জানান, কাবার কাছাকাছি পৌঁছাতেই তার বাবার মাঝে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল; শরীর ঘামে ভিজে যাচ্ছিল আর তিনি উচ্চস্বরে কালেমা ও ইস্তিগফার পড়ছিলেন। মাতাফে পৌঁছে প্রথমবারের মতো পবিত্র কাবা শরিফ দেখার সঙ্গে সঙ্গেই তিনি চরম আবেগাপ্লুত হয়ে পড়েন। কাবার দিকে তাকিয়ে জিকির করতে করতেই একপর্যায়ে তিনি সেখানে বসে পড়েন এবং জ্ঞান হারান।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে থাকা নিরাপত্তাকর্মী ও চিকিৎসকরা ছুটে এসে উদ্ধার তৎপরতা চালালেও ততক্ষণে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। ওমরাহ শেষে আর দেশে ফেরা হলো না আবদুল লতিফের। তবে জীবনের শেষ ও সবচেয়ে লালিত স্বপ্ন 'আল্লাহর ঘর স্বচক্ষে দেখা' পূরণ করেই যেন পরম শান্তিতে এই পৃথিবীর সফর শেষ করলেন তিনি।

সূত্র: উর্দু প্রাইম
সময়ের আলো/আতা


  বিষয়:   কাবা  মক্কায়  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: