অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের সেঞ্চুরি, ফিরলেন ১০১ রানে

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ হাসান। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সেঞ্চুরি

2026-08-14T10:43:54+00:00
2026-08-14T11:26:43+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
খেলা
অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের সেঞ্চুরি, ফিরলেন ১০১ রানে
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৪৩ এএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ১১:২৬ এএম
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ হাসান। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সেঞ্চুরি করার কীর্তিও গড়েছেন তিনি।

৬৪তম ওভারে অফ স্টাম্পের বাইরের ফুল লেংথের বল বোলারের পাশ দিয়ে ড্রাইভ করে লং অফে পাঠিয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন তানজিদ। নিজের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি পেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল।

তানজিদের সেঞ্চুরির আগে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। টেস্টে এটি তাঁর সপ্তম ফিফটি। এ সময় বাংলাদেশের লিড দাঁড়ায় ৩২ রানে।

তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ। নাথান লায়নের বলে লং অফের ওপর দিয়ে খেলতে গিয়ে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ১০১ রানে আউট হন তিনি।

তাঁর বিদায়ের সময় ৬৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৩ রান। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের প্রথম ইনিংসের জবাবে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৬ রানে।

তানজিদের বিদায়ের পর ক্রিজে এসেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  টেষ্ট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: