স্টেডিয়ামের সেই জায়গা পেল ১০ ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক

খেলা

কমলাপুর ফুটবল স্টেডিয়ামে প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে টিন দিয়ে ঘর তৈরি করে বাস করে আসছেন ক্রীড়া পরিষদের কর্মচারীরা।

2026-11-21T01:57:17+00:00
2026-11-21T01:57:17+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খেলা
সময়ের আলোয় প্রতিবেদন
স্টেডিয়ামের সেই জায়গা পেল ১০ ফেডারেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৫৭ এএম 
টিন দিয়ে ঘর তৈরি করে বাস করে আসছেন ক্রীড়া পরিষদের কর্মচারীরা। ছবি : সময়ের আলো
কমলাপুর ফুটবল স্টেডিয়ামে প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে টিন দিয়ে ঘর তৈরি করে বাস করে আসছেন ক্রীড়া পরিষদের কর্মচারীরা। লিখিত কোনো অনুমোদন ছাড়াই বছরের পর বছর বিদ্যুৎসহ সরকারি নানা খরচে সেখানে তারা বসবাস করলেও বিষয়টি নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি কর্তৃপক্ষ। গত ১৮ নভেম্বর ‘স্টেডিয়ামেই কর্মচারীদের ঘরবাড়ি’ শিরোনামে ছবিসহ সরেজমিন প্রতিবেদন প্রকাশ করা হলে কর্তৃপক্ষের টনক নড়ে। এরপর সেখানে বিকেএসপিসহ ১০টি ফেডারেশনের ইনডোর খেলার জন্য বরাদ্দ দেওয়া হয়, যা আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

২০০৩ সালে কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সেখানকার তৃতীয় তলায় নিজেদের মতো করে টিন দিয়ে ঘরবাড়ি বানিয়ে বসবাস করে আসছেন ক্রীড়া পরিষদের কিছু কর্মচারী। বর্তমানে সেখানে ১৩টি পরিবারের অনেকগুলো ঘর রয়েছে। এ ছাড়া স্টেডিয়ামটির প্রথম তলা ও দ্বিতীয় তলাজুড়ে রয়েছে রিকশার গ্যারেজ ও গোডাউনসহ বেশ কিছু দোকানপাট। ফলে স্টেডিয়ামটি যেন কেবল বস্তি আর মার্কেটে পরিণত হয়েছে। এখানে দৃষ্টি নেই জাতীয় ক্রীড়া পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।


দেশের এ বৃহৎ স্টেডিয়ামের এমন দৃশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়াবিদসহ সচেতন নাগরিকরা। অবৈধ বসতিসহ স্টেডিয়ামের এ করুণ দশা নিয়ে সময়ের আলোতে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। ইতিমধ্যে সেখানে থাকা সব কর্মচারীকে আগামী ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে জায়গা ছেড়ে দিতে কঠোর নির্দেশ দেওয়া হয়। 

এ ছাড়া স্টেডিয়ামটিকে ক্রীড়াচর্চার উপযোগী করে তুলতে ১০টি ফেডারেশনের ইনডোর খেলার জন্য বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। একই সঙ্গে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে (বিকেএসপি) তৃতীয় তলা থেকে কিছু রুম বরাদ্দ দেওয়ার কথাও জানানো হয়। 

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান সময়ের আলোকে বলেন, এ সমস্যা সমাধানে ইতিমধ্যে তৃতীয় তলা ১০টি ফেডারেশনের ইনডোর খেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ফেডারেশনগুলো কাজ শুরু করলে এসব আর থাকবে না। একপাশে বিকেএসপিকেও বরাদ্দ দেওয়া হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   স্টেডিয়াম  সেই জায়গা  ১০ ফেডারেশন  সময়ের আলো  প্রতিবেদন 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: